Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিতর্ক না মিটতেই মাধুরীর নতুন পোস্ট ঘিরে ফের চর্চা সোশ্যাল মিডিয়ায়

বিতর্ক না মিটতেই মাধুরীর নতুন পোস্ট ঘিরে ফের চর্চা সোশ্যাল মিডিয়ায়

Online Desk নভেম্বর 6, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি, বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কানাডার এক অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিলেন উপস্থিত দর্শকরা, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও একাংশের ক্ষোভের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
দর্শকের দাবি ছিল, টিকিটে উল্লেখ ছিল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। কিন্তু শো শুরু হয় রাত প্রায় ১০টায়। অনেকেই অনুষ্ঠান শেষ না করেই মাঝপথে বেরিয়ে যান। এরই মাঝে অনলাইনে ভাইরাল হয়েছে শো-এর একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে মাধুরী মঞ্চে পারফর্ম করছেন। ভিডিওটির উপরেই লেখা, “যদি একটা পরামর্শ দিতে পারতাম, তাহলে সেটা হবে, মাধুরী দীক্ষিতের শোতে যাবেন না। আপনার টাকা বাঁচান।”
এই আবহে মাধুরীর তরফ থেকে করা হল একটি পোস্ট। সেখান থেকে শুরু নয়া বিতর্কের। ঘটনার দিন তিনেক কাটতে না কাটতেই মাধুরী টরন্টোকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘‘টরন্টোর থেকে ভালবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর এ বার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইর্য়ক যাওয়ার পালা।’’ নায়িকার এমন পোস্ট দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেটপাড়ার একটা অংশ। মিথ্যা প্রচার করা বন্ধ করুন!’’ কারও মতে, নায়িকা শাক দিয়ে মাছ ঢাকছেন। কারও আপত্তি ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধনী ব্যবহারে। তাঁদের দাবি, প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাধুরীর অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তাঁরা, অভিনেত্রীর সঙ্গে আলাপচারিতা করতে যাননি। বর্তমানে মাধুরী দীক্ষিতের এই পোস্ট ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।

Post Views: 166

Continue Reading

Previous: সাত সকালে অগ্নিকান্ড লালবাজারে; আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী
Next: খোলামেলা কথা, খোশমেজাজে মোদী ! প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার মেয়েরা

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.