Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাত সকালে অগ্নিকান্ড লালবাজারে; আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী

সাত সকালে অগ্নিকান্ড লালবাজারে; আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী

Online Desk নভেম্বর 6, 2025
lalbazar.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়। লালাবাজার থেকে প্রায় ৪০০ মিটারের মধ্যে আর এন মুখার্জি রোডে আগুন লেগেছে বলে খবর। সুত্রে জানা যাচ্ছে ওই এলাকায় গাড়ির যন্ত্রাং থেকেই আগুনের উৎপত্তি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পাঁচটি অগ্নি নির্বাপক গাড়ি পৌঁছে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাছে তাঁরা।
পুলিশি সুত্রে খবর, আর এন মুখার্জি রোডে সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ একটি গাড়ির যন্ত্রাংশের গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা চিৎকার করে দমকল ও পুলিশকে খবর দেন। কয়েক মিনিটের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। দূর থেকেও সেই ধোয়ার স্তর স্পষ্ট দেখা যাচ্ছিল।
দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলটি ২১, আর এন মুখার্জি রোডে অবস্থিত একটি বহুতলের প্রথম তলায়। সেখানে গাড়ির খুচরো যন্ত্রাংশ, তেল ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল। গুদামের ভেতর থেকে প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়, তারপরই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ছয়টি দমকল ইঞ্জিন। পুলিশ দ্রুত আশপাশের এলাকা খালি করে দেয় যাতে কেউ বিপদের মুখে না পড়ে।
দমকলের এক আধিকারিক জানান, গুদামে প্রচুর জ্বালনযোগ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তেলজাত দ্রব্য ও প্লাস্টিক সামগ্রীতে আগুনের তীব্রতা বেড়ে যায়। ধোঁয়ার কারণে কিছু সময় উদ্ধারকাজ ব্যাহত হয়। ভবনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে দমকলকর্মীরা গ্যাস মেকার যন্ত্র নিয়ে ভেতরে ঢোকেন। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর মেলেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। দমকলকর্মীরা জানিয়েছেন, ভেতরের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদ থেকে মাঝে মাঝে আগুনের ফুলকি বেরোচ্ছিল। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে এবং ধীরে ধীরে এলাকা থেকে ধোঁয়া সরে যেতে শুরু করে।
আগুন লাগার পরই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। লালবাজার, বেন্টিঙ্ক স্ট্রিট ও ডালহৌসি অঞ্চলে যানজটে বিপর্যস্ত হয়ে পড়ে সকালের অফিসযাত্রীদের পথ। পুলিশ যানবাহন ঘুরিয়ে দেয় বিকল্প রাস্তায়। ধোঁয়ার কারণে আশপাশের অফিস ও দোকানগুলিও কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিদ্যুৎ সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে এবং গুদামের নিরাপত্তা নথি ও ফায়ার লাইসেন্স খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত দমকলের উপস্থিতি ও কার্যকর পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। দমকল দপ্তর জানিয়েছে, ভবনের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে গুদামের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার এই বাণিজ্যিক এলাকায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে।

Post Views: 201

Continue Reading

Previous: আর মাত্র কয়েকঘন্টা শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Next: বিতর্ক না মিটতেই মাধুরীর নতুন পোস্ট ঘিরে ফের চর্চা সোশ্যাল মিডিয়ায়

সম্পর্কিত গল্প

nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.