আদর্শের অস্থি
অমিত চৌধুরী
এইভাবে সবকিছু হারিয়ে যায়
হারিয়ে যায় চেতনার রং তুলি
মধ্যবিত্ত বিশ্বাস
হারিয়ে যায় জল কাগজে
ছাপ দেওয়া বৃদ্ধার বলিরেখা
যেভাবে প্রজন্ম হারিয়ে যায়
সময়ের বালিতে ছাপ ফেলে
হারায় বিশ্বাস, রাজনৈতিক রং
মুছে যেতে থাকে ধাতব ভাবনা
শুধু নিভন্ত চুল্লি থেকে
ছাইভস্ম অস্থির মতো
অক্ষয় হয়ে থাকে আদর্শ।
এক প্রজন্ম তাকে ভাসিয়ে দিলেও
সময়কে সাক্ষ্মী রেখে
সে ফিরে আসে কোনও এক সময়ে।