তবু অনন্ত
অনন্যা রায় মুখার্জি
স্তব্ধতা বিছিয়ে আছে
ছুঁই ছুঁই জলে কথা ডোবে অসীম কৌতূহলে…
হাতের পাতায় কাটাকুটি শব্দের চলন
তর্পণ করি দীনতার, সমর্পিতার…
জল হাসে, জল ভাসে
চোখ ছুঁয়ে স্মৃতি ছুঁয়ে,
জল ভালোবাসে…
মেঘ বুকে জল বয়
সময়রেখায়…
নরম শিখার মতো আদর রেণু
পৌঁছে যায় জানা অজানা চর্চায়
বহমান, তবু অনন্ত…