পারিজাত
প্রসূন বন্দ্যোপাধ্যায়
তুমি তো শুধুই কাঁটা দেখেছ, ফুল দেখোনি।
তাই বাগানে কাটিয়ে গেলে কিছুটা সময়।
গন্ধ,স্পর্শ,রঙ কিছুই পেলে না।
এ জন্য অবশ্য মালির কোনো দোষ ছিল না।
কারণ, সে অন্ধ ছিল,
ঘ্রাণ আর প্রকৃতির নিয়মে সৃজন জানত।
ক’দিনের ঝোড়ো ভ্রমণে বাগানে এলে।
উড়িয়ে নিলে ডাল,
ছড়িয়ে দিলে পাতা..
ফুলে চিরকাল দেবতার দাবী।
তাই ছেঁড়া পাপড়ি জুড়ে নিতে সময় লাগেনি তার।
চুম্বনে চুম্বনে সে ভরিয়ে দেয় বাগ।
এখন পারিজাতের বাহার দেখে- অন্ধ হলে কেন ?