উঠোন
উত্তম চক্রবর্ত্তী
অযোগ্য প্রমাণিত হয়ে গেছে তারা
বন্ধ হয়েছে রুজি রোজগারের পথ
অলক্ষ্যে কাক বসে ছবি আঁকে,
চোরা ব্যথার দখলে বাঁ পাশের বুক
বাতাসে বাতাসে শুধু ফিসফাস্ রব
উঠোনে জীবন আজ শয্যা পাতে।
ঠকতে ঠকতে সবাই বুঝে যায়
শাসকের উগ্র আস্ফালন
কান্নার ফেরি করে বেকার যুবক,
ঘুণ ধরা সমাজের বিবর্ণ দেওয়াল
সযত্নে ঢেকে রাখে সব অত্যাচার
তারই নীচে হাঁটুমুড়ে বসেছে উঠোন।