প্রতিবিম্ব
দেবাশীষ মুখোপাধ্যায়
আয়নাটাকে সামনে রেখে খুব হাসি আমি
নিজের হাসিমুখের চেহারা অনেকদিন দেখিনি যে
দুঃখের জীবাণু আমার দুর্বলতা খুঁজে পায় মাঝে মাঝে
প্রাণশক্তি আঁকড়ে ধরে তাকে মরীচিকা ভাবতে থাকি
আসক্তির ভিক্ষা উপভোগ করতে পারে না প্রতিদান
মহাশক্তির রহস্যের মুখোমুখি বসিয়ে দিই তাকে
দেবতা হয়ে উঠতে চাই আজকাল
ভিক্ষুক কখনও সুখী হয় না জেনে গেছি এখন