নিভৃত গোলাপ
সর্ণালী মন্ডল
বহু দূরে চলে গেলে নিভৃত হৃদয়ে শিশির বিন্দুর শয্যায়।
সেই যদি যেতেই হবে ফিরে তবে এলে কেন
এই অগোছালো কংক্রিটে ?
শুয়ে পড়ি শিশির বিন্দুর আনাগোনায়,
আর কোথায় পাবো এই দৃঢ় প্রত্যয় ?
বিষাদ মেঘেই থেকে গেছো যদি,
তবে না হয় সেই মেঘের দিকে হাত বাড়িয়ে
আমি নিজে মেঘ হলাম।
যুগ যুগ ধরে বেঁচে আছি কেবল
এক আকাশ থেকে অন্য আকাশে
ভেসে চলেছি আমরা।
বিভাজন ছাড়াই শুধু সীমাহীন মুক্ত আকাশ।
যেভাবে তুমি আয়না দেখো !
আমি দেখি তোমার ভেতরের অন্য তুমি কে।
যুগ যুগ ধরে তুমি এসো ফিরে হে আদি অনন্ত সুরে নিভৃত গোলাপ।