তোমাকে
কেশবরঞ্জন দে
স্বপ্নহারা যুবা-যুবতী দেখছে আশ্চর্য চাঁদ…
অভিমানী বসন্ত খেলছে লুকোচুরি !
তোমাকে চিনেছি- সেই মধ্যরাতে
দুয়ার ভেঙে বন্যার জল ঢুকছে ঘরে…
কান্নার গর্জনে সাদা-কালো পোশাকে
তোমাকে দেখছি অন্ধকার থেকে রুদ্দুরে…
বহু ভালোবাসা, শুদ্ধতার স্পর্শ, স্বপ্ন মধুময়।
যেটুকু দেখেছি, ঝাঁপির ভেতরে শিস ধ্বনি।