প্রেমিক মন
পিয়ালী মুখার্জি
দেখা হলো সেই দূর – পাহাড়ের দেশে;
যেন সমুদ্র নীলের সোহাগে জড়িয়ে রাখা
সমুদ্র,
তোমার কোলের গালিচায়।
মেঘমায়া ,
সবার আড়ালে পৃথিবী ছাড়িয়ে নিঝুম রাতের জোনাকি হয়ে,
কবিতা শুনিয়ে ঘুম পাড়াবে না জাগিয়ে রাখবে আমায়?
গাছের পাতা, রাস্তার ধূলো
আর – ঐ সাদাকালো ছাতার কোলাজ
সান্ধ্য মূহুর্তে যখন জ্বলে উঠবে নক্ষত্র;
তখন চোখে আমার হাজারও বায়না-
স্বপ্ন হয়ে ভাসবে তুমি ?
হবে বৃষ্টির ছোঁয়া ,
হবে বানভাসি? নাকি অন্য আর কিছু?
তখন চোখে নেমে আসবে রাত্রি
নিস্তব্ধতা ছুঁয়ে যাবে হৃদয়
দুচোখ আলোর মতন হবে স্বচ্ছ
ভালোবেসে ছুঁতে চাইবে আমায়?
তারপর যেটুকু অনুভূতিময় থাকা প্রেমিক মন
সচল হোক তোমার স্পর্শে –
দাও কাঙ্ক্ষিত চুম্বন।