ভুলের ফাঁদে
সুমন দিন্ডা
চারপাশ সমতল, ভয় পাই না,
ক্রোধ জন্মায় না, অসহায় তো
কোনোদিন লাগার কথা নয়।
পাহাড়ের কাছে থাকলে
নিজেকে ছোটো দেখতে দেখতে
বিষাদে ভরে যায় মন,
বড়ো হতে চাওয়ার অপরাধ ঘিরে ধরে,
হিংস্র হয়ে ওঠা বিচিত্র নয়।
পরিবেশ বদলে দেয় স্রোত,
স্রোত বদলে যায় মাটির ওঠানামায়।
ক্ষয় না সঞ্চয়
তার হিসাব লেখা আছে ভূগোলে,
ইতিহাস সেখানে ক্ষণজন্মা হতেই পারে।
ভুল জায়গায় ভুল সময়ে থাকা
চিরকাল মাথা পেতে বয়ে চলেছি।