বাঁধন
সুতপা পূততুণ্ড
এসো বৃষ্টি আঁকি দুচোখে
মেঘের পালক চেয়ে থাকুক
অপলকে।
এসো চুমু আঁকি ঠোঁটে
অধর অপেক্ষা রত
দেরি সয় না মোটে।
এসো বেণি বাঁধি চুলে
ব্যালকনিতে একা দাঁড়ালে
নজর কাঁড়ে খুললে,
এসো নূপুর পরাই পায়ে
পাছে তুমি দূরে যাও
আমায় দূরে ঠেলে
এসো ওড়না পরাই ভালে
ওই মুখ যেন কেউ না দেখে
কপাল পুড়বে নইলে !