Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ২৫ জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। চলতি মাসেই নতুন রাজ্য সভাপতি?

২৫ জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। চলতি মাসেই নতুন রাজ্য সভাপতি?

Online Desk মার্চ 15, 2025
FotoJet-8.jpg

বিশ্বজিৎ হালদার,কলকাতা : দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে দোলের দিনই রাজ্যের জেলা সভাপতিদের নাম ঘোষণা শুরু করল বঙ্গ বিজেপি। ২৫টি সাংগঠনিক জেলার জেলা সভাপতির নাম প্রকাশ করে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, বাংলায় বিজেপির মোট ৪৩ টি সাংগঠনিক জেলা। তার মধ্যে প্রথম পর্বে মোট ২৫টি জেলা সভাপতির নাম ঘোষণা করা হল। এই ২৫ জনের মধ্যেই ১৭ জন নতুন মুখ বলে জানা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, জেলা সভাপতির পদ থেকে বাদ পড়েছেন ৪ জন বিধায়কও। বছর ঘুরলেই ২০২৬-শে বিধানসভা নির্বাচন। তার আগে দলের ভিত শক্ত করতে এই জেলা সভাপতি বদল। নতুন নেতাদের উপর আস্থা রাখছে গেরুয়া শিবির। একাধিক জেলায় সভাপতি বদল হলেও কলকাতা উত্তর ও দক্ষিণের সভাপতি বদলের পথে হাঁটেনি বিজেপি। সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সঙ্ঘ ঘনিষ্ঠরা বেশী গুরুত্ব পেয়েছে বলেই মনে করা হচ্ছে।

 

দক্ষিণবঙ্গে বারাসত, বসিরহাট, আরামবাগ, হাওড়া, জঙ্গিপুর, হুগলিতে সভাপতি বদল করা হয়েছে। কলকাতা উত্তর শহরতলি, পুরুলিয়াতেও এবার নতুন নাম। উত্তর নদিয়া, শিলিগুড়ির মতো জেলাগুলিতে পুরনোতেই আস্থা রেখেছে দল। তমলুকের সভাপতি ছিলেন সদ্য দল ত্যাগী তাপসী মণ্ডল। কাঁথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা। আরামবাগ জেলায় দায়িত্বে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। মোট চার বিধায়ককে সভাপতি পদ থেকে সরানো হয়েছে।

বিজেপি সূত্রে খবর, চলতি মাসেই বাকি জেলার সভাপতির নাম ঘোষণা হবে। জেলা সভাপতির নাম ঘোষণা হতেই নতুন রাজ্য সভাপতির নাম নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Post Views: 138

Continue Reading

Previous: আইএসএলের ঘষিত নকআউট সূচি, কবে ফাইনাল জেনে নিন
Next: ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরিচারক খুন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.