Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুভেন্দু- হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর, সম্প্রীতি নষ্টের অভিযোগ

শুভেন্দু- হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর, সম্প্রীতি নষ্টের অভিযোগ

Online Desk মার্চ 15, 2025
FotoJet-7.jpg

বিশ্বজিৎ হালদার, কলকাতা : শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে সোনাপুর থানায় এফআইআর করা হল। অভিযোগ দায়ের করেন আইনজীবী ও বাম নেতা সায়ন ব্যানার্জি। তার অভিযোগ এই দুই জনপ্রতিনিধির মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে রাজ্যে। উল্লখ্য, সম্প্রতি রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন, ক্ষমতায় এলে ‘মুসলিম’ বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন। বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্যেশ্যে করে বলেছেন, ‘আমাদের ছুঁড়ে ফেলতে এলে আমরা রসগোল্লা খাওয়াবো ? ঠুসে দেব’। দুই নেতার পারস্পরিক চ্যালেঞ্জ ছোঁড়াছুঁড়িতে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য বিধানসভা। তর্ক পাল্টা বির্তকে জড়িয়ে পড়েছেন তৃণমূল বিজেপি বিধায়করা। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে, উস্কানিমূলক ভাষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে দাঙ্গা পরিস্থিতি তৈরী করার অভিযোগে সোনাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বাম যুব নেতা ও আইনজীবী সায়ন ব্যানার্জি। বাম নেতার দাবি, পুলিশ চাইলেই এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারেন। যে দুজদের নামে পুলিশের কাছে অভিযোগ করেছি তারা দুজনেই জনপ্রতিনিধি। তাদের বক্তব্যে লক্ষ লক্ষ মানুষ প্রভাবিত হন তাই অবিলম্বে তদন্ত শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরও বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এর ১৭৩ (১) এ ধারায় জিরো এফ আই আর করে অবিলম্বে তদন্ত শুরু করুক পুলিশ। প্রয়োজনে তদন্তের স্বার্থে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বক্তব্যের সব ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দিতে পারেন বলে জানিয়েছেন সায়ন। যদিও ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে শো-কাজ করেছে তৃণমূল। শনিবার এই শোকজ এর জবাবও দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। অন্যদিকে এই ইস্যুতে এখনও সরব হলেও শুভেন্দু অধিকারীরকে নিয়ে কোনো বিবৃতি আসেনি বিজেপির তরফ থেকে।

Post Views: 118

Continue Reading

Previous: শনিবার থেকে তাপপ্রবাহের পূর্বাভাস দঃ বঙ্গে, শনিবার থেকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস
Next: টিজারে নেই কৌশানী! ফার্স্টলুকের পর এবার সামনে এল ‘কিলবিল সোসাইটি’র টিজার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.