Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুর সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ, পিছনে কোন কারণ?

যাদবপুর সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ, পিছনে কোন কারণ?

Online Desk মার্চ 8, 2025
kalyan-court.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: তাঁর সওয়াল করার ভঙ্গি নিয়ে পর্যবেক্ষণ ব্যক্ত করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, আর তার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলায় সওয়াল করবেন না বলে জানিয়ে দিলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণের পর আদালতকক্ষ ছেড়ে বেরিয়ে যান তিনি। সেই সঙ্গে তিনি বিচারপতিকে জানিয়ে দেন, তাঁর এজলাসে আর কখনও সওয়াল করবেন না।

ঠিক কী ঘটেছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পুলিশ একটি বামপন্থী ছাত্র সংগঠনের অভিযোগ নিচ্ছে না বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন তাদের অভিযোগও নিতে হবে পুলিশকে। সেই মামলায় রাজ্য সরকারের তরফে শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। সেই সময়েই পরিস্থিতি ‘অপ্রীতিকর’ হয়ে ওঠে। বিচারপতির নির্দেশের পর ছাত্রদের অভিযোগ নিয়েছে পুলিশ। সেই বিষয়ে আদালতকে জানাতে কল্যাণ শুক্রবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। যাদবপুরে সবসময় অশান্তি লেগে থাকে বলে আদালতে দাবি করেন কল্যাণ।

সরকারি নিরাপত্তা থাকা সত্ত্বেও শিক্ষামন্ত্রী কী ভাবে আক্রান্ত হলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কল্যাণ বলে, যেদিন অশান্তির ঘটনা ঘটেছে অর্থাৎ ১ মার্চ ব্রাত্য বসু কোনও সরকারি কাজে যাননি। তিনি তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠনের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। তাই সে সময় সরকারি নিরাপত্তারক্ষীরা ছিলেন না বলে জানান কল্যাণ। কল্যাণের এই জবাবের পর কথোপকথন তপ্ত হয়ে ওঠে। বিচারপতি বলেন, কর্মসূচির ভিতরে নিরাপত্তারক্ষী না থাকলে বাইরে ‘প্রোটোকলের’ মধ্যেই মন্ত্রীর থাকার কথা। কল্যাণ এই কথার জবাব দেওয়ার পর বিচারপতি বলেন, ‘আপনি এমন ভাবে সওয়াল করছেন, তাতে হয়তো প্রচার হবে, এই আদালতকে আপনি অসম্মান করছেন।’ এরপর কল্যাণ ফের বলেন, ‘আপনি যদি ভাবেন আমি অসম্মান করেছি, যত দিন ওকালতি করব, এই কোর্টে আসব না। ধন্যবাদ।’

Post Views: 90

Continue Reading

Previous: হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জেদ্দায় মুখোমুখি হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন
Next: মাঠ ভরাবেন সমর্থকরা, শনিবার গোয়া ম্যাচে অভিনব সেলিব্রেশন হবে বাগানে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.