Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কীভাবে মৃত্যু পোপ ফ্রান্সিসের, জানাল ভ্যাটিকান

কীভাবে মৃত্যু পোপ ফ্রান্সিসের, জানাল ভ্যাটিকান

Online Desk এপ্রিল 22, 2025
20250422_135315.jpg

ওঙ্কার ডেস্ক: ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার প্রয়াত হয়েছেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কী ভাবে পোপের মৃত্যু জল সে বিষয়ে স্পষ্ট করল ভ্যাটিকান।

ভ্যাটিকানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে পোপের। স্ট্রোক হওয়ার পর কোমায় চলে যান ওই ধর্মগুরু। সেখান থেকে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি তিনি। কোমায় থাকাবস্থায় তিনি হৃদরোগে’ আক্রান্ত হন। পোপের মৃত্যুর শংসাপত্র অনুযায়ী তিনি, সেরিব্রাল স্ট্রোক, কোমা ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। উল্লেখ্য, সম্প্রতি টানা পাঁচ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পোপ ফ্রান্সিস। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক মাসের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মগুরুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু রাষ্ট্রপ্রধান। শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক ও স্মরণের এই মুহূর্তে, বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ সর্বদা করুণা, নম্রতা এবং আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে পোপ ফ্রান্সিসকে স্মরণ করবে। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। দরিদ্র ও নিপীড়িতদের সেবা করেছিলেন তিনি। যারা কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য তিনি আশার আলো জাগিয়ে তুলেছিলেন।’

Post Views: 114

Continue Reading

Previous: আলো পড়তেই হিংস্রতা, ডুয়ার্সে হাতির হামলায় মৃত্যু চা শ্রমিকের
Next: শিক্ষা দফতর সবসময় চাকরিহারাদের স্বার্থে কাজ করছে : ব্রাত্য বসু

সম্পর্কিত গল্প

west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026
vladamir-putin.png

ভারত-চিন সম্পর্কের মধ্যে ঢুকবে না রাশিয়া, সাফ জানালো প্রেসিডেন্ট পুতিন

Online Desk জুন 6, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.