Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১২ জন বাংলাদেশীর জীবন বাঁচিয়ে সম্মানিত কাকদ্বীপের মৎস্যজীবী

১২ জন বাংলাদেশীর জীবন বাঁচিয়ে সম্মানিত কাকদ্বীপের মৎস্যজীবী

Online Desk ডিসেম্বর 6, 2024
pran.jpg

গোপাল শীল, ওঙ্কার বাংলা: ১২ জন বাংলাদেশীর জীবন বাঁচিয়ে কেরলে সম্মানিত কাকদ্বীপের মৎস্যজীবী প্রাণকৃষ্ণ দাস। কোচি স্টেডিয়ামে ভারত সরকারের উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে এক অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয়। ‘সার্চ এ্যান্ড রেসকিউ অ্যাওয়ার্ড ফর ফিশারম্যান ২০২৩-২৪’ সম্মান প্রদান করা হয় তাঁকে।

গত ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য কাকদ্বীপের মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীদের একটি দল। কিন্তু ১১ সেপ্টেম্বর হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এরপরই মাঝি প্রাণকৃষ্ণ ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিলেন। সেই সময় হঠাৎই তিনি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের চিৎকার শুনতে পান। ট্রলার নিয়ে কিছুটা এগোলেই তিনি দেখতে পান দু’জন বাংলাদেশী মৎস্যজীবী গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি তাঁদের উদ্ধার করেন। এরপরই তিনি জানতে পারেন, আরও দশ জন বাংলাদেশী মৎস্যজীবী সমুদ্রে ভেসে রয়েছেন। একথা শোনার পরে তিনি ট্রলার নিয়ে আবারও গভীর সমুদ্রের দিকে রওনা দেন। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও সব বাধা অতিক্রম করে তিনি আরও দশ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন।

মৎস্যজীবীদের জীবন বাঁচানোর জন্য তাকে পুরস্কৃত করেছে উপকূল রক্ষী বাহিনী। সম্মান পেয়ে খুশি কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ।

Post Views: 105

Continue Reading

Previous: কৃষকদের মিছিল আটকে দিল পুলিশ, বন্ধ ইন্টারনেট
Next: ট্যাব দুর্নীতির মূল পান্ডা ইয়াসিন আলী গ্রেফতার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.