Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ হবে প্রাথমিকে, ৩০ ডিসেম্বর থেকে ইন্টারভিউ, জানিয়ে দিল পর্ষদ

নিয়োগ হবে প্রাথমিকে, ৩০ ডিসেম্বর থেকে ইন্টারভিউ, জানিয়ে দিল পর্ষদ

Online Desk ডিসেম্বর 25, 2025
primary.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: প্রাথমিকে নিয়োগের তোড়জোড় শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা যাচ্ছে, ১৩ হাজার ৪২১ শূন্যপদ রয়েছে। আবেদনকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে বলে পর্ষদ সূত্রে খবর। এই ইন্টারভিউয়ের পর প্রকাশিত হবে মেধাতালিকা।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ওয়াকিবহাল মহলের ধারণা, পর্ষদ চাইছে, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে পর্ষদ। সেই একই পথে হাঁটছে স্কুল সার্ভিস কমিশনও। প্রসঙ্গত, এসএসসির ২৬ হাজার নিয়োগে স্বস্তিতে রয়েছে শিক্ষকরা। কারণ ইতিমধ্যেই এসএসসির ২৬ হাজার নিয়োগে এক্সটেনশন দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার প্রাথমিকেও জট খুলতে চাইছে রাজ্য সরকার। ইন্টারভিউ এর পর নিয়োগ ঘিরে বিলম্ব যাতে না বাড়ে, ক্ষোভের বিস্ফোরণ না ঘটে, তাই এবার প্রাথমিকেও জট খুলতে চাইছে প্রাথমিক পর্ষদ। আগামী ৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর সেই ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে প্রাথমিকে নিয়োগ হয়েছিল ২০১৭ সালে। তারপর ফের হতে চলেছে নিয়োগ। তবে এর আগে একাধিকবার নিয়োগের দাবিতে পথে নেমেছেন টেট পাশ চাকরিপ্রার্থীরা। দফায় দফায় বিক্ষোভ চলেছে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে। এরই মধ্যে গত মাসেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণরা সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়।

Post Views: 252

Continue Reading

Previous: মমতার পর এসআইআর নিয়ে বিএলএদের সঙ্গে অভিষেক, ভার্চ্যুয়ালি দু দফায় বৈঠক
Next: ভোটের ময়দানে নামছেন অভিষেক, নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে অভিযান শুরু

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.