Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, অগ্নিসংযোগ বাসে, পুড়ে মৃত্যু কন্ডাক্টরের

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, অগ্নিসংযোগ বাসে, পুড়ে মৃত্যু কন্ডাক্টরের

Online Desk নভেম্বর 18, 2026
bd-f.webp

ওঙ্কার ডেস্ক: শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়তেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় বাড়ছে অশান্তি। বুধবার সকাল থেকেই দেশের একাধিক জায়গায় অবরোধ, বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যেই বাসে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তির পুড়ে মৃত্যুর খবর সামনে এসেছে।

মঙ্গলবার দিনভর উত্তেজনা ছড়িয়েছিল গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে টুঙ্গিপাড়ায় পরিস্থিতি ছিল অশান্ত। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে আওয়ামী লীগের শক্তিশালী রাজনৈতিক প্রভাব রয়েছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা বাড়তেই সেখানে সক্রিয়তা বাড়িয়েছে তাঁর দলের সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষুব্ধ জনতা টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবারের সেই উত্তেজনার প্রভাব পড়েছে বুধবারও। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দু’টি বাসে আগুন লাগানো হয়। সেই সময় একটি বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন সেটির কন্ডাক্টর। আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

মৃত কন্ডাক্টরের বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে। তবে কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় থানার দাবি, মৃতের পরিবারের কেউ এখনও পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। বাসের মালিকদের তরফেও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অন্য দিকে, মজুরি বৃদ্ধির দাবিতে বুধবারও আন্দোলনে সামিল হয়েছেন বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকেরা। গাজীপুরে একাধিক কারখানার কর্মীরা ঢাকা-ময়মনসিংহ সংযোগকারী সড়ক অবরোধ করেন। তাঁদের বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন গাজীপুরের ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continue Reading

Previous: গঙ্গারামপুরে পুলিশের অভিযান, উদ্ধার প্রায় ৩০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেপ্তার ৪
Next: মধ্যরাতে ঘোমটা টেনে ঘাটে যান পুরুষেরা, কৃষ্ণনগরের মালোপাড়ায় আজও বেঁচে আছে জলেশ্বরীর কয়েকশো বছরের রীতি

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.