Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • গঙ্গারামপুরে পুলিশের অভিযান, উদ্ধার প্রায় ৩০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেপ্তার ৪

গঙ্গারামপুরে পুলিশের অভিযান, উদ্ধার প্রায় ৩০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেপ্তার ৪

Online Desk নভেম্বর 18, 2026
New-Project-2026-11-18T123837.697.webp

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার সকালে গঙ্গারামপুর রেল স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে প্রায় ৩০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতাগামী একটি ট্রেনে করে অভিযুক্তরা গঙ্গারামপুর রেল স্টেশনে এসে পৌঁছন। সেই সময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগে থেকেই সেখানে নজরদারি চালাচ্ছিল পুলিশ। স্টেশনে পৌঁছতেই চারজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে প্রায় ৩০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অসিত শীল, বিকি শীল, চিরঞ্জিত ওরাও এবং আক্তারুল ইসলাম। প্রথম তিনজনের বাড়ি পতিরাম থানার বাউল এলাকায়। অপর ধৃত আক্তারুল ইসলামের বাড়ি কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট এলাকায়। এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: আত্মসমর্পণে রাজি হননি লতিফ, মসজিদের ভিতরে সংঘর্ষে শেষ লশকর কমান্ডার
Next: হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, অগ্নিসংযোগ বাসে, পুড়ে মৃত্যু কন্ডাক্টরের

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.