Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাইবার জালিয়াতিতে ৮ কোটি টাকা প্রতারণার শিকার, অবসাদে নিজেকেই গুলি করলেন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস

সাইবার জালিয়াতিতে ৮ কোটি টাকা প্রতারণার শিকার, অবসাদে নিজেকেই গুলি করলেন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস

Online Desk ডিসেম্বর 23, 2025
popopo.jpg

ওঙ্কার ডেস্কঃ সাইবার জালিয়াতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস আধিকারিক অমর সিং চাহালে। টাকার অঙ্ক প্রায় ৮.১০ কোটি। মানসিক অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন ওই প্রাক্তন আইপিএস।
পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানান, পাঞ্জাব পুলিশের প্রাক্তন আইজি অমর সিং সোমবার দুপুরে নিজের বাড়িতেই নিরাপত্তারক্ষীর বন্দুক দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। ১২ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটটি পাঞ্জাব পুলিশের ডিআইজিকে উদ্দেশ্য করে। যেখানে লেখা হয়েছে, সাইবার ক্রাইমের শিকারের কথা। জীবনের সমস্ত সঞ্চয় খুইয়ে মানসিক অবসাদের কারণেই এই চরম পদক্ষেপ নিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা অত্যঞ্জত সংকটজনক।
উল্লেখ্য, পাঞ্জাব পুলিশের এই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে ২০১৫ সালে ফরিদকোটের বেহবলকালান এবং কোটকাপুরায় শিখদের জমায়েতে গুলি চালানোর অভিযোগ ছিল। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি ওই মামলায় চার্জশিট দেয় সিট। সেখানে অমর-সহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্তার নাম উল্লেখ ছিল।

Post Views: 182

Continue Reading

Previous: এসআইআরের ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে, শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল মতুয়াদের
Next: বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করতে লক্ষ লক্ষ টাকা ঢালছেন হাসিনার সমর্থকেরা, মন্তব্য ইউনূসের

সম্পর্কিত গল্প

burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.