Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘুষ কাণ্ডে পাঞ্জাবের ডিআইজি হরচরণ সিং ভুল্লার গ্রেফতার; উদ্ধার ৫ কোটি টাকা ও বিলাসবহুল গাড়ি

ঘুষ কাণ্ডে পাঞ্জাবের ডিআইজি হরচরণ সিং ভুল্লার গ্রেফতার; উদ্ধার ৫ কোটি টাকা ও বিলাসবহুল গাড়ি

Online Desk অক্টোবর 17, 2025
punjub-police.png

ওঙ্কার ডেস্ক: পাঞ্জাবে ঘুষ কাণ্ডে এক আইপিএস অফিসারকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্ত ওই আধিকারিকের নাম হরচরণ সিং ভুল্লার। তিনি পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদে কর্মরত ছিলেন। অভিযোগ, এক ব্যবসায়ীকে ভুয়ো মামলায় ফাঁসানো হবে বলে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ ঘুষ দাবি করেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপ নেয়।
সূত্র অনুযায়ী, হরচরণ সিং ভুল্লার সরাসরি ঘুষ নেননি। তাঁর হয়ে এক মধ্যস্থতাকারী অর্থের লেনদেন করছিলেন বলে জানা গেছে। সিবিআই সেই লেনদেনের তথ্য সংগ্রহ করে ফাঁদ পাতে এবং তদন্তে নিশ্চিত হওয়ার পর অফিসারকে গ্রেফতার করে। গ্রেফতারের পর অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সম্পত্তি উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা নগদ অর্থ, প্রায় দেড় কেজি সোনার গয়না, একাধিক দামি ঘড়ি, দুটি বিলাসবহুল গাড়ি, যেমন অডি ও মার্সিডিজ। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ব্যাংক ডকুমেন্ট বাজেয়াপ্ত করেছে সিবিআই।
জানা গিয়েছে, হরচরণ সিং ভুল্লার ২০০৯ সালের ব্যাচের আইপিএস অফিসার। তিনি রোপার রেঞ্জের দায়িত্বে ছিলেন। অভিযোগ উঠেছে, দায়িত্বের সুযোগ নিয়েই একাধিক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করতেন তিনি। তদন্তকারীদের দাবি, এই ঘটনা একটি বৃহত্তর দুর্নীতির জালের অংশ হতে পারে। তাই শুধু ভুল্লার নয়, তাঁর সঙ্গে যুক্ত আরও কয়েকজন পুলিশ আধিকারিক ও মধ্যস্থতাকারীর দিকেও নজর দিয়েছে সিবিআই।
এই ঘটনার পর পাঞ্জাব পুলিশের একাংশে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে, এমন উচ্চ পদস্থ অফিসার দুর্নীতিতে জড়িত থাকলে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা রাখবে কীভাবে। ইতিমধ্যেই হরচরণ সিং ভুল্লারকে আদালতে পেশ করা হয়েছে। সিবিআই তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া, দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘুষের টাকার উৎস এবং সেই অর্থের লেনদেন কার মাধ্যমে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া নগদ অর্থের বৈধ উৎস সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি এবং পরিবারের সদস্যদের নামেও তদন্ত শুরু হয়েছে। সিবিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার মাধ্যমে পুলিশের অভ্যন্তরে দুর্নীতির গভীরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এই ধরনের কাণ্ড রুখতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

Post Views: 97

Continue Reading

Previous: মোদী ও ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপ হয়নি ! রাশিয়ার তেল প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি নাকোচ করল ভারত
Next: দেশের মানুষের খাদ্যের পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করতে পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রকের

সম্পর্কিত গল্প

202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
arrest.jpg

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 18, 2026
mohan-bhagwat.jpg

আরএসএস-এর টাকার উৎস নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ

Online Desk জুন 18, 2026

You may have missed

202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
arrest.jpg

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 18, 2026
FotoJet.jpg

টিআরপি তালিকায় জোড়া-জোড়া মেগা, সেরা ১০-এ রইল কারা?

Online Desk জুন 18, 2026
mohan-bhagwat.jpg

আরএসএস-এর টাকার উৎস নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.