Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিজেদের দাবি আদায়ে এবার ভোটে লড়বে কুড়মি সমাজ

নিজেদের দাবি আদায়ে এবার ভোটে লড়বে কুড়মি সমাজ

Online Desk মার্চ 14, 2024
ajit.png

প্রদীপ মাহাতো, পুরুলিয়া : আদিবাসী তালিকাভুক্তির দাবি আদায়ে এবার সরাসরি ভোটে লড়তে চায় আদিবাসী কুড়মি সমাজ। আসন্ন লোকসভা ভোটের ময়দানে নির্দল প্রার্থী দিতে চলেছে কুড়মি সমাজ।
কুড়মি জনজাতিকে তফশীলী উপজাতি অন্তর্ভুক্তি করার দাবিতে গত ৮ ই মার্চ ৯ মার্চ দুইদিন ধরে চলেছিল মহা অধিবেশন পুরুলিয়ার ছড়রার এরোড্রামের মাঠে। ১০ ই মার্চ ছিল অধিবেশনের প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে ৫ লক্ষাধিকের অধিক মানুষের সমাগম হয় বলে সমাজের নেতারা দাবি করেন । সেই প্রকাশ্য সমাবেশ থেকে কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো ঘোষণা করেন, আগামী লোকসভা ভোটে তাঁরা অংশগ্রহণ করবেন । অর্থাৎ কুড়মি সমাজ থেকে নির্দল প্রার্থী দেবেন। প্রার্থী দেবেন পুরুলিয়া লোকসভা, ঝাড়গ্রাম লোকসভা ও বাঁকুড়া লোকসভা এবং দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও ঝাড়খন্ড রাজ্যে অসংরক্ষিত সিটগুলিতে কুড়মি সমাজ নির্দল প্রার্থী দেবেন। পুরুলিয়া লোকসভা আসনে কুড়মি জনজাতির হয়ে নির্দল প্রার্থী হচ্ছেন অজিত প্রসাদ মাহাতো। বৃহস্পতিবার সকাল থেকেই অজিত প্রসাদ মাহাতোর নামে দিকে দিকে চলছে দেওয়াল লিখন।

উল্লেখ্য, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করেনি কুড়মি সমাজ। জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় কুড়মি ও তার সহযোগী জনজাতি নির্দল প্রার্থীদের সমর্থন করেছিল আদিবাসী কুড়মি সমাজ সহ একাধিক কুড়মি সংগঠন।

Post Views: 91

Continue Reading

Previous: এসএসসির নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ইঙ্গিত হাইকোর্টর
Next: হুডখোলা গাড়িতে কৃষ্ণ কল্যাণীর প্রচার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.