Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরুলিয়ার “সাধু কাণ্ডে” উত্তাল রাজ্যের রাজনীতি

পুরুলিয়ার “সাধু কাণ্ডে” উত্তাল রাজ্যের রাজনীতি

Online Desk জানুয়ারি 14, 2024
20240113_193602.jpg

প্রদীপ মাহাতো,পুরুলিয়া : গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হবার ঘটনা নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক তরজা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি ও বামফ্রন্ট।অপরদিকে তৃনমূলের দাবি ঘটনাটি নিয়ে রাজনীতি করা হচ্ছে।
বৃহস্পতিবার পুরুলিয়ার কাশিপুরে আক্রান্ত হন উত্তরপ্রদেশ থেকে আগত তিন সাধু। ভাংচুর করা হয় তাদের গাড়ি। নাবালিকা অপহরণের জন্য সাধুরা এসেছে,এই গুজবের জেরে ওই তিন সাধু আক্রান্ত হন বলে জানা গেছে। শুক্রবার রাত্রে কাশিপুরে গিয়ে থানা থেকে তিনজন সাধুকে নিজের বাসভবনে নিয়ে আসেন পুরুলিয়ার সংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার আক্রান্ত ওই তিন সাধুকে পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দির থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে জানা গিয়েছে। পরে সাংবাদিক বৈঠক করে সাংসদ বলেন বাংলায় মাফিয়াদের রাজত্ব চলছে । সাধু সন্তরাও এদের কাছে নিরাপদ নয় ।অপরদিকে এই বিষয়ে তৃনমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন বিজেপি আই ঘটনাকে নিয়ে রাজনীতি করছে।একটা ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে।পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে।এই ঘটনায় কোন রাজনীতি নেই।এই ঘটনার সমালোচনা করে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন পুলিশের উপর মানুষের বিশ্বাস নেই বলে এই ধরনের ঘটনা ঘটছে।তদন্ত করে দেখা উচিত এই ঘটনার পিছনে করা জড়িত।তবে এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন আক্রান্ত সাধুরা । কিন্তু এই বিষয়ে পুলিশে অভিযোগ করতে অনীহা প্রকাশ করেন তারা। তাই থানায় সাধুদের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Post Views: 68

Continue Reading

Previous: লড়াই করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোলে হার সুনীলদের
Next: রাম মন্দিরের উদ্বোধনে ৩ লাখ গীতা বিতরন করবে ইসকন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.