Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • কাতার এয়ারওয়েজে নিরামিষাশী যাত্রীকে মাংস পরিবেশন করায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ৮৫ বছরের বৃদ্ধের

কাতার এয়ারওয়েজে নিরামিষাশী যাত্রীকে মাংস পরিবেশন করায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ৮৫ বছরের বৃদ্ধের

Online Desk অক্টোবর 9, 2025
i24cgpi8_qatar-airways-650_625x300_28_October_20.jpg

ওঙ্কার ডেস্ক: কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ৮৫ বছর বয়সী নিরামিষাশী যাত্রী অশোক জয়বীর আস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি লস অ্যাঞ্জেলেস থেকে কলম্বো যাওয়ার জন্য কাতার এয়ারওয়েজে সফর করেন।
জানা গেছে  যাত্রার আগে তিনি নিরামিষ খাবারের জন্য অর্ডার করেছিলেন, কিন্তু ফ্লাইট চলাকালীন সময়ে তার জন্য নিরামিষ খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফ্লাইটে বিমানকর্মীরা তাকে মাংসযুক্ত খাবার পরিবেশন করেন এবং পরামর্শ দেন যে তিনি “মাংস এড়িয়ে” বাকি খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণের সময়ই তিনি হঠাৎ শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, বিমানকর্মীরা তাকে জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং মেডএয়ার-এর পরামর্শ নেওয়া হয়, কিন্তু তার অবস্থা কোনো উন্নতি হয়নি। অবশেষে, ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য স্কটল্যান্ডের এডিনবরা শহরে যায় এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিকিৎসকরা তার মৃত্যুর কারণ হিসেবে অ্যাসপিরেশন নিউমোনিয়া চিহ্নিত করেছেন, যা খাবার বা তরল পদার্থ শ্বাসনালীতে প্রবাহিত হলে ফুসফুসে সংক্রমণ সৃষ্টি করে।
অশোক জয়বীর পরিবারের অভিযোগ, বিমানকর্মীরা যথাযথ ব্যবস্থা নেননি এবং নিরামিষ খাবারের পূর্বনির্ধারিত ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পরিবার কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে এবং বিমান কর্তৃপক্ষের অবহেলার কারণে ক্ষতিপূরণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিমানটি উইসকনসিনের উপরে দিয়ে যাচ্ছিল, যেখানে জরুরি অবতরণ সম্ভব ছিল।
এদিকে, কাতার এয়ারওয়েজ এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে যাত্রীদের সুরক্ষা ও বিমানের দায়িত্ব সম্পর্কে বিতর্ক শুরু করেছে এবং বিমান যাত্রার সময় খাদ্য ও সেবা সংক্রান্ত সতর্কতার প্রয়োজনীয়তা পুনরায় সামনে এনেছে। 

Continue Reading

Previous: ইজরায়েল-হামাস শান্তিচুক্তিকে স্বাগত জানাল ভারত, নেতানিয়াহুর প্রশংসা মোদীর
Next: বিহারে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি ! ভোট প্রচারে প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.