Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছেলেকে বাইরে পাঠিয়ে মেয়েকে গুলি, মায়ের নীরবতা ঘিরে রাধিকা যাদব খুনে নতুন রহস্য

ছেলেকে বাইরে পাঠিয়ে মেয়েকে গুলি, মায়ের নীরবতা ঘিরে রাধিকা যাদব খুনে নতুন রহস্য

Online Desk জুলাই 12, 2025
Radhika.jpg

ওঙ্কার ডেস্ক : টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনের ঘটনায় নতুন মোড়। পুলিশি জেরায় স্বীকারোক্তি দিয়েছেন তাঁর বাবা দীপক যাদব, পরিকল্পনা করেই মেয়েকে খুন করেছেন তিনি। শুধু তাই নয়, ছেলেকে দুধ আনতে দোকানে পাঠিয়ে দিয়েছিলেন যাতে কেউ বাধা না দেয়। এরপরই রান্নাঘরে দাঁড়িয়ে থাকা রাধিকাকে পিছন থেকে একের পর এক গুলিতে ঝাঁঝরা করেন দীপক।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতেই ছিলেন রাধিকা যাদবের মা মঞ্জু যাদব। অথচ তিনি দাবি করেছেন, ঘটনার কিছুই টের পাননি। তাঁর বক্তব্য, সে দিন জ্বর ছিল, তাই ঘরে শুয়ে ছিলেন। পুলিশ সূত্রের খবর, রাধিকাকে গুলি করা হয় দোতলায়। দীপক ছাড়াও মঞ্জু তখন সেই দোতলাতেই ছিলেন। তা সত্ত্বেও গুলি চলার শব্দ বা মেয়ের আর্তনাদ কিছুই তিনি শোনেননি, এই অজুহাত মানতে পারছেন না তদন্তকারীরা। গুরুগ্রাম পুলিশের পিআরও সন্দীপ কুমার জানিয়েছেন “দীপকের কাছে জানতে চাওয়া হয়েছিল, স্ত্রী মঞ্জু এই পরিকল্পনার কথা জানতেন কি না। দীপক সঠিক উত্তর না দিয়ে এড়িয়ে গিয়েছেন। তাই অনুমান, ঘটনার আঁচ মঞ্জু পেতেই পারেন”।

প্রথমে দাবি করা হয়েছিল, পিছন থেকে তিনটি গুলি করা হয় রাধিকাকে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে, তাঁর বুকে চারটি গুলির চিহ্ন মিলেছে। এতে আরও জোরালো হচ্ছে পরিকল্পিত খুনের তত্ত্ব। দীপককে আদালত এক দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। মঞ্জুর ভূমিকা খতিয়ে দেখতে নতুন করে জেরা হবে বলেই সূত্রের খবর। পুলিশ এই মামলায় পরিবারের অন্য সদস্যদেরও নজরে রেখেছে।

Post Views: 226

Continue Reading

Previous: কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত অনুপম খেরের ‘ তানভি দ্য গ্রেট”
Next: টিএমসিপির বহিষ্কৃত নেত্রী রাজন্যা কি বিজেপিতে যাবেন? কী বললেন সজল ঘোষ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.