Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত অনুপম খেরের ‘ তানভি দ্য গ্রেট”

কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত অনুপম খেরের ‘ তানভি দ্য গ্রেট”

Online Desk জুলাই 12, 2025
aaa.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ নীরবতার পর ফের পরিচালকের ভূমিকায় বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। ইতিমধ্যে তার পরিচালিত ছবি ‘তানভি দ্য গ্রেট’ যা সাম্প্রতিককালে বেশ চর্চিত। ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তানভি দ্য গ্রেট’। যদিও তার আগেই এই ছবি বিদেশের পাশাপাশি দেশের মাটিতেও সফল, বেশ প্রশংসা কুড়োচ্ছেন অনুপম খের। উল্লেখ্য এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তা গল্পটা কীরকম? এক বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়ে কয়েক বছর আগে তার বাবাকে হারিয়েছে এবং মায়ের সঙ্গে থাকে সে। তবে সে আর্টিস্টটিক হওয়ায় তাকে দাদু মন থেকে মেনে নিতে পারেনি। তবে উত্তরাখণ্ডে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েই গল্পে্র মোড় অন্যদিকে এগোয়। এর মধ্যেই সেইদিন আসে, যেদিন অন্য সেনা আধিকারিকদের সম্মান দেওয়া হলেও তার বাবাকে দেওয়া হয় না। এই বিষয়টাই মানসিকভাবে নাড়িয়ে দেয় তানভিকে। তারপরই তানভি ঠিক করে সেও দেশের হয়ে লড়াই করবে। গল্পের পরবর্তী অংশ জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ১৮ই জুলাই পর্যন্ত। সেদিনই প্রেক্ষাগৃহে আসছে ‘তানভি দ্য গ্রেট’। যদিও ছবির প্রিমিয়ারে কান ফিল্মোৎসবে এসেছিলেন রবার্ট ডি নিরোও। যেহেতু এই ছবি কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনেবিভাগে প্রদর্শিত হয় এবং ছবির প্রিমিয়ারে কান ফিল্মোৎসবে এসেছিলেন রবার্ট ডি নিরোও। কার্যত এরপরই অনুপম পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই।

এই আবহেই শুক্রবার রাষ্ট্রপতিভবনের কালচারাল সেন্টারে দেখানো হল অনুপম পরিচালিত ছবি ‘তানভি দ্য গ্রেট’। দেশ বিদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল পাশাপাশি হলিউড বলিউড তারকাদের প্রশংসা কুড়নোর পর এবার এই ছবি খোদ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মণিকোঠায়। এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীর দেশের হয়ে লড়াই করার স্বপ্নের গল্প মন কারল রাষ্ট্রপতির।

এই ছবি যেহেতু কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনেবিভাগে প্রদর্শিত হওয়ার পর থেকেই অনুপম পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। এছাড়া বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়ে এবার রাষ্ট্রপতিভবনে দেখানো হল ‘তানভি দ্য গ্রেট’। এদিন এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন টিমের ক্যাপ্টেন অফ দ্য শিপ অনুপম খের, বোমান ইরানি, করণ ঠাক্কর এবং সিনেইন্ডাস্ট্রিতে নবাগত শুভাঙ্গী। সেই মুহূর্তেই প্রবীণ অভিনেতা তথা পরিচালক অনুপম খের- এর কণ্ঠে প্রকাশ পেয়েছিল এক আনন্দমুখর উচ্ছ্বসতা। তিনি বলেছিলেন, “এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার একসঙ্গে বসে আমাদের এই সিনেমাটি উপভোগ করলেন। আর খোদ দেশের রাষ্ট্রপতির তরফে প্রশংসা পাওয়া আমার জন্য স্বপ্নপূরনের থেকে কম কিছু নয়। পরিচালক হিসেবে দেশের সর্বোচ্চ দপ্তরে নিজের সিনেমাটা দেখাতে পেরে আমি ধন্য।”

Post Views: 274

Continue Reading

Previous: মহাকাশ জয় শেষে দেশে ফিরছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
Next: ছেলেকে বাইরে পাঠিয়ে মেয়েকে গুলি, মায়ের নীরবতা ঘিরে রাধিকা যাদব খুনে নতুন রহস্য

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.