Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিজিওতে ইডির ডিরেক্টর রাহুল নবীন, বৈঠক চলছে একাধিক মামলা নিয়ে

সিজিওতে ইডির ডিরেক্টর রাহুল নবীন, বৈঠক চলছে একাধিক মামলা নিয়ে

Online Desk জানুয়ারি 23, 2026
rahul-nabin.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার কলকাতায় এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। শুক্রবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে সংস্থার দফতরে যান। সেখানে ইডি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। ইডির সিনিয়র আধিকারিক এবং শীর্ষকর্তারা বৈঠকে রয়েছেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তদন্তাধীন একাধিক মামলার বিষয়ে আলোচনা হতে পারে রাহুলের বৈঠকে।

সূত্রের খবর, কলকাতায় যে ‘হাই প্রোফাইল’ মামলা ইডির তদন্তের আওতায় রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করবেন রাহুল। কোন মামলার কী অবস্থা, তদন্ত কত দূর এগিয়েছে, তার রিপোর্ট ডিরেক্টরের জন্য আগে থেকেই প্রস্তত করে রেখেছেন তদন্তকারী আধিকারিকেরা।

জানা গিয়েছে, বৈঠকে উঠতে পারে বালি পাচার, কয়লা পাচার, সহারার মামলা, পুরসভার একটি মামলার প্রসঙ্গ। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা আপাতত থিতিয়ে গেলেও এসএসসি-র মামলা ইডির হাতে রয়েছে। তার খোঁজও নিতে পারেন রাহুল।

সম্প্রতি আইপ্যাকের দফতরে এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান ঘিরে ইডির সঙ্গে রাজ্যের সংঘাত হয়েছে। তা নিয়ে ভোটের আগে বিস্তর জলঘোলাও হচ্ছে।

Post Views: 248

Continue Reading

Previous: ৮ ফেব্রুয়ারি জাপানে সাধারণ নির্বাচন, সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি
Next: শাস্ত্রীয় কলা সংসদের সঙ্গীত সম্মেলন, উস্তাদ মাশকুর আলি খানের পরিবেশনায় মুখর হল রাগসঙ্গীতের সাবেক আবহ

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.