Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৮ ফেব্রুয়ারি জাপানে সাধারণ নির্বাচন, সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

৮ ফেব্রুয়ারি জাপানে সাধারণ নির্বাচন, সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

Online Desk জানুয়ারি 23, 2026
Sanae-Takaichi-japan-pm.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি জাপানে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। তার আগে সংসদ ভেঙে দিলেন সে দেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার তিনি এই পদক্ষেপ নিয়েছেন। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যক্তিগত জনপ্রিয়তাকে সম্বল করে জাপানের ক্ষমতাসীন দলকে জয়ী করার উদ্দেশে আগেভাগে নির্বাচনের বন্দোবস্ত করেছেন তাকাইচি।

উল্লেখ্য, তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত সোমবার তিনি নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে শাসকদলের উপর ক্ষুব্ধ বিশাল অংশের মানুষ। জীবনযাত্রার সেই খরচে রাশ টানতে এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তাকাইচি। তাকাইচির দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এই দলের সঙ্গে জোটে রয়েছে জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)। বর্তমানে এই জোট সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

জাপানের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাপানে প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে খুব ভাল। কিন্তু তাঁর দল এলডিপি ইতিমধ্যে বেশ কিছু কেলেঙ্কারিতে জড়িয়েছে। আর সে কারণে জনভিত্তি কমেছে অনেকটা। তাই সাধারণ মানুষ তাকাইচিকে পছন্দ করে এটা যেমন সত্য, তেমনি তাঁর দলকে অপছন্দ করেন এটাও বাস্তবতা। সেই কারণে দল কতটা ভোট পাবে, তা এখনও স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। জাপানে সরকারি ভর্তুকির কারণে গত ডিসেম্বরে দ্রব্যমূল্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে ছিল। তবে চালের দাম এখনও গত বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি।

Post Views: 226

Continue Reading

Previous: তিন কলেজ মিলিয়ে এক বিশ্ববিদ্যালয় গঠনের আর্জিতে ইতিবাচক ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Next: সিজিওতে ইডির ডিরেক্টর রাহুল নবীন, বৈঠক চলছে একাধিক মামলা নিয়ে

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.