Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে

সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে

Online Desk ডিসেম্বর 4, 2024
WhatsApp Image 2024-12-04 at 5.34.25 AM

ওঙ্কার বাংলা ডেস্ক: গত নভেম্বর মাসে পুলিশের একাংশের কাজে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির খোলনলচে বদলে ফেলার কথাও জানিয়েছিলেন তিনি। এবার শুরু করলেন সেই কাজ। রাজ্যের গোয়েন্দাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজশেখরনকে। বুধবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজশেখরনকে এডিজি (ট্রেনিং) পদে পাঠানোর কথা। মূলত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে।

আরজি কর নিয়ে আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধরকে সরিয়ে দিয়েছিলেন। রাজ্য গোয়েন্দা সংস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি সিআইডি রদবদল করব। পুরোটাই। আর যাঁর যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যা কথা বলেও অভিযোগ করে। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ করো। কেউ তাতে বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবও না।’

তবে নতুন করে কাকে রাজ্যের গোয়েন্দা প্রধান করা হবে তা নিয়ে কিছুই জানায়নি নবান্ন। প্রশাসনের একটি অংশের মত, দ্রুত ওই পদে নিয়োগ করা হতে পারে। কারণ এডিজি সিআইডির পদ বেশিক্ষণ ফেলে রাখা যায় না। রাজশেখরন ছাড়াও আরও কয়েকটি পদে রদবদল করেছে নবান্ন। এডিজি (ট্রেনিং) পদে ছিলেন দময়ন্তী সেন, তাঁকে সেখান থেকে বদলি করে এডিজি (পলিসি) পদে পাঠানো হয়েছে।

Post Views: 88

Continue Reading

Previous: স্মৃতিশক্তির জেরে বাজিমাত ছোট্ট শিশুর
Next: বাবার নামে ‘মিথ্যা মামলা’, অপমানে আত্মঘাতী মেয়ে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.