Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজবংশী- মতুয়া ইস্যুতে টুইট করলেন মমতা

রাজবংশী- মতুয়া ইস্যুতে টুইট করলেন মমতা

Online Desk আগস্ট 31, 2023
didi-moni-tweet.png

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার এক হাত হিন্দু, আরেক হাত মুসলিম। আমার এক চোখ পাঞ্জাবি, আর এক চোখ খ্রিস্টান।’ এরপরে তিনি বলেছেন, ‘আমার একটা পা যদি হয় রাজবংশী আর একটা পায়ে আমি চলি তাদেরকে দেখে নমস্কার করি, সেটা হচ্ছে মতুয়া”। তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাজবংশী ও মতুয়া ইস্যু তুলে ধরে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বুধবার এক সভা থেকে মমতার বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ‘রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারবাসী এই অপমান মেনে নেবে না”। রাজবংশী সম্প্রদায়কে “পা”য়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন। শুধু অভিযোগ নয়, বংশীবদনের দাবি, রাজবংশী সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এবার এসব মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে সপাট জবাব দিয়ে মমতা নিজে। তিনি লিখেছেন, “রাজবংশী সম্প্রদায়কে কতটা সম্মান করি তা আমার উন্নয়নকার্যেই স্পষ্ট। বিশ্বাসঘাতকরা আমার শ্রদ্ধা, ভালোবাসা, একতার অপব্যাখ্যা করে জনগণের মনে ঘৃণা ঢোকাচ্ছে। সেই সব বিশ্বাসঘাতকদের জন্য আমার লজ্জা হয়”। অন্যদিকে, টুইট করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য পরিষ্কার ছিল। তিনি বোঝাতে চেয়েছিলেন যে অঙ্গগুলি যেমন আমাদের দেহের গুরুত্বপূর্ণ উপাদান, তেমনি রাজবংশীরা আমাদের বাংলার সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি তিনি শ্রদ্ধার স্বরূপ তাদের পা স্পর্শ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

Post Views: 67

Continue Reading

Previous: দমদম বিমানবন্দর থেকে ধৃত তিন চন্দনদস্যু
Next: অবশেষে নাবালিকাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.