Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারতাম’: অপারেশন সিঁদুর প্রসঙ্গে রাজনাথ সিং

‘আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারতাম’: অপারেশন সিঁদুর প্রসঙ্গে রাজনাথ সিং

Online Desk ডিসেম্বর 7, 2025
rajnath-singh.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ের কাণ্ডের বদলা নিতে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী। সেই ঘটনার সাত মাস পর ওই অভিযান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার তিনি বলেন, অপারেশন সিঁদুর চলাকালীন সশস্ত্র বাহিনী ‘আরও অনেক কিছু করতে পারত’, কিন্তু ইচ্ছাকৃতভাবে ‘সংযত’ এবং ‘পরিমিত’ প্রতিক্রিয়া দেখিয়েছিল ভারত।

মে মাসের অপারেশন সিঁদুর অভিযান ভারতীয় বাহিনীর সক্ষমতা এবং শৃঙ্খলা তুলে ধরেছে বলে মন্তব্য করেন রাজনাথ। দেশের বিভিন্ন জায়গায় বর্ডার রোডস অর্গানাইজেশন এর ১২৫টি কাঠামো উদ্বোধনের পর প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, ‘অপারেশন সিঁদুর চলাকালীন, আমাদের সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকদের মধ্যে আমরা যে সমন্বয় দেখেছি তা অবিশ্বাস্য ছিল। আমি লাদাখের পাশাপাশি সীমান্ত অঞ্চলের প্রতিটি নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সশস্ত্র বাহিনীকে তাদের সমর্থন জানানোর জন্য।’ তিনি আরও বলেন, ‘এই সমন্বয়ই আমাদের পরিচয়কে তুলে ধরে। এটি আমাদের পারস্পরিক বন্ধন যা বিশ্বে সবচেয়ে স্বতন্ত্র পরিচয় দেয়।’

পহেলগাঁও হামলার কথা তুলে ধরে রাজনাথ সিং বলেন, ‘কয়েক মাস আগে, আমরা দেখেছি কী ভাবে পহেলগাঁওয়ে জঘন্য সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর চালিয়েছিল। বিশ্ব জানে তাঁরা সন্ত্রাসীদের সঙ্গে কী করেছিল।’ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘অবশ্যই, আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাদের বাহিনী কেবল বীরত্বই প্রদর্শন করেনি, বরং সংযমও দেখিয়েছে, কেবল যা প্রয়োজন তা করেছে।’

Continue Reading

Previous: বিশ্বমানের রেলওয়ে স্টেশন হতে চলেছে নিউ জলপাইগুড়ি, টার্মিনাসও বদলাচ্ছে আন্তর্জাতিক স্তরে
Next: বাংলাদেশে সাধারণ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত, ইউনুসকে জানালেন কমিশন কর্তা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.