Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৭ পয়েন্ট এল না অসম ম্যাচে, ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট বাংলা

৭ পয়েন্ট এল না অসম ম্যাচে, ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট বাংলা

Online Desk নভেম্বর 20, 2025
ঈঈঈঈ.jpg

স্পোর্টস ডেস্ক : টার্গেট ছিল অসম ম্যাচে ৭ পয়েন্ট কিন্তু না ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাকে। তৃতীয় দিনের শেষে তাদের স্কোর ছিল তিন উইকেটে ৯৮। অসম পিছিয়ে ছিল ১৪৪ রানে। বুধবার, অর্থাৎ ম্যাচের শেষ দিনে বাংলার উইকেট নিতে হত ৭ টি। এদিন উইকেটে টিকে থেকে লড়াই চালান ক্যাপ্টেন সুমিত ঘাদিগাঁওকর এবং শিবশঙ্কর রায়। এই জুটিতে ভাঙন ধরান শাহবাজ়। সুমিতকে বোল্ড করেন তিনি। ২২২ বল খেলে ৬৭ করে ফেরেন সুমিত। তখন অসমের স্কোর ১৭৭। জয়ের আশা ছিল । ঋতুরাজ বিশ্বাস (১৩) ও আকাশ সেনগুপ্তকে (১৩) কম রানে আউটও করেন শাহবাজ়কিন্তু একটা প্রান্ত আগলে রাখেন শিবশঙ্কর। ১৪৪ বলে ৫২ করে আউট হন রাহুল প্রসাদের বলে। শেষ উইকেটে লড়াই চালিয়ে যান আব্দুল আজিজ কুরাইশি (৬৮ বলে ২৩) ও মুক্তার হোসেন (২৪ বলে শূন্য)। ২৮২ রানে ৯ উইকেট হয় অসমের। অর্থাৎ ৪০ রান লিড নিয়ে নেয় তারা। এরপরই চতুর্থদিন শেষ করে দেওয়া হয়।

এদিনও মহ শামি ২৯ ওভার বল করে ২ উইকেট নিলেন। যদিও বাংলা ২০ পয়েন্ট নিয়ে গ্রূপ সি তে শীর্ষে অপরাজিতই আছে। পরের রাউন্ডে যেতে গেলে আগামী ২ ম্যাচে বাংলাকে ৩ পয়েন্ট করে পেতেই হবে। ম্যাচের শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানালেন, “আমাদের বোলাররা চেষ্টা করেছে। তবে ওদের টেলেন্ডাররা ভালো ব্যাট করেছে। ফ্যাক্টর হয়ে যায় এখন লোয়ার অর্ডার। তবে আগামী ম্যাচ গুলোতে পুরো পয়েন্ট নিতে চেষ্টা করবো।“

Post Views: 248

Continue Reading

Previous: নিয়োগ দুর্নীতিতে জামিন কল্যাণময়ের, জেলমুক্তিতে আর রইল না বাধা
Next: মুখ্যমন্ত্রীত্বের চুক্তি স্মরণ করাতে শিবকুমার শিবির সোচ্চার কর্নাটকে, সিদ্দারামাইয়ার অনড় মনোভাবে অস্বস্তিতে কংগ্রেস

সম্পর্কিত গল্প

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.