Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ দুর্নীতিতে জামিন কল্যাণময়ের, জেলমুক্তিতে আর রইল না বাধা

নিয়োগ দুর্নীতিতে জামিন কল্যাণময়ের, জেলমুক্তিতে আর রইল না বাধা

Online Desk নভেম্বর 19, 2025
kalyanmoy.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন পেয়েছিলেন। এবার অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর মামলায়ও জামিন পেলেন তিনি। বুধবার তাঁকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। পর্যবেক্ষকদের মতে, দুই এজেন্সির মামলায় জামিন পাওয়ার পর কল্যাণময়ের জেলমুক্তি কেবল সময়ের অপেক্ষা।

সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাঁর আর্জি মঞ্জুর করেছেন। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই গোলমালে নাম জড়ায় কল্যাণময়ের। সে সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন কল্যাণময়। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন কল্যাণময় ২০১২ সালে। ২০১৬ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২২ জুন ওই পদে তাঁর মেয়াদ শেষ হয়। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে প্রথমে তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরে আর্থিক তছরুপ মামলায় অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও তাঁকে গ্রেফতার করেছিল।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। এই মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। যদিও সম্প্রতি জামিন পেয়ে জেলমুক্তি হয়েছে পার্থর। এবার জেলের বাইরে আসতে চলেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Post Views: 182

Continue Reading

Previous: অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে বিশ্নোই দলের আনমোল; ফেরানো হল আমেরিকা থেকে
Next: ৭ পয়েন্ট এল না অসম ম্যাচে, ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট বাংলা

সম্পর্কিত গল্প

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.