Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণ: হামলাকারী উমরের সহযোগীর ১০ দিনের এনআইএ হেফাজত

দিল্লি বিস্ফোরণ: হামলাকারী উমরের সহযোগীর ১০ দিনের এনআইএ হেফাজত

Online Desk নভেম্বর 18, 2025
nia.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী উমর নবির সহযোগীর ১০ দিনের এনআইএ হেফাজতে পাঠালেন বিচারক। মঙ্গলবার দিল্লির একটি আদালত উমর উন নবীর ‘সক্রিয় সহ-ষড়যন্ত্রকারী’ জসির বিলালকে ১০ দিনের হেফাজতে পাঠিয়েছে।

এনআইএ অভিযুক্তকে হেফাজতে নিইয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিল। সেই আর্জি মঞ্জুর করেছেন প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ অঞ্জু বাজাজ চন্দনা। আদালত প্রাঙ্গণে পুলিশ এবং র‍্যপিড অ্যাকশন ফোর্স বিশাল সংখ্যায় মোতায়েন করা হয়েছিল। উল্লেখ্য অনন্তনাগের কাজিগুন্ডের বাসিন্দা ওয়ানিকে সোমবার শ্রীনগরে গ্রেফতার করা হয়েছিল। সন্ত্রাসী হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

সোমবার এনআইএ এক বিবৃতিতে জানিয়েছিল, ওয়ানি হামলার পেছনে এক জন সক্রিয় সহ-ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছে। ‘সন্ত্রাসী হত্যাকাণ্ড’ পরিকল্পনার জন্য সন্ত্রাসী উমর নবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল। সোমবার, আদালত এই মামলার মূল অভিযুক্ত আমির রশিদ আলিকে ১০ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহত হয়েছে গাড়ির চালকের আসনে থাকা সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক উমর নবি। সে চরমপন্থা ভাবধারায় বিশ্বাসী ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। উমর নবির সঙ্গে যোগাযোগ ছিল এমন ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। সম্প্রতি একটি ভিডিও হাতে পেয়েছেন গোয়েন্দারা, যেখানে উমর নবি আত্মঘাতী বিস্ফোরণের পক্ষে সাফাই দিয়েছিল।

Post Views: 204

Continue Reading

Previous: শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ ভারত কি অস্বীকার করতে পারে?
Next: দিল্লি বিস্ফোরণের প্রশংসা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হ্যান্ডলারের

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.