Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি কর কাণ্ডে চার নার্সকে তলব সিবিআই-এর

আরজি কর কাণ্ডে চার নার্সকে তলব সিবিআই-এর

Online Desk মার্চ 20, 2025
rg-kar-cbi.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার চার নার্সকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, ঘটনার রাতে জরুরি বিভাগে কর্মরত ছিলেন ওই চার নার্স। বৃহস্পতিবারই তাঁরা সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে হাজিরা দেন। চার নার্সকে বেশ কিছু ক্ষণ ধরে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রের খবর, নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনার দিন আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন, বেছে বেছে এমন বেশ কয়েক জন নার্সকে তলব করা হয়েছে। সিবিআই এর দফতর সিজিও কমপ্লেক্সে বৃহস্পতি এবং শুক্রবার তাঁদের হাজিরা দেওয়ার কথা।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। যদিও নির্যাতিতার পরিবারের অভিযোগ এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। সঠিক ভাবে তদন্ত হচ্ছে না বলে একাধিকবার সরব হয়েছেন নিহত চিকিৎসকের বাবা মা। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে দীর্ঘ দিন অনশন এবং কর্মবিরতি করেন জুনিয়র ডাক্তারেরা।

Post Views: 71

Continue Reading

Previous: পার্থের জামিন-আবেদন: দু’সপ্তাহের মধ্যে সিবিআইকে হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Next: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে কেঁদে ফেলল কাকু ঘনিষ্ট

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.