Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উঠে বসেছেন অনিকেত, কী বলছে মেডিকেল বোর্ড?

উঠে বসেছেন অনিকেত, কী বলছে মেডিকেল বোর্ড?

Online Desk অক্টোবর 11, 2024
aniket.jpg

ইন্দ্রানী চক্রবর্তী : ধর্মতলার মঞ্চে অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে বৃহস্পতিবার রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগে থেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকার কারণে অনশনকালীন শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় বলে জানিয়েছেন অনশনকারীদের ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন অবস্থা প্রাণঘাতী হওয়ার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গেছে। ঐদিন গভীর রাতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে, চালানো হয় আইভি ফ্লুইড।
শুক্রবার সকালে হাসপাতালের বেডে উঠে বসেছেন অনিকেত। শুক্রবার ভোর পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় এই খবর আপাত স্বস্তির পরিবেশ তৈরি করেছে আন্দোলনকারীদের মধ্যে। যদিও মেডিকেল বোর্ড বলছে আশঙ্কা থেকে বেরোলেও এখনও স্থিতিশীল নয় অনিকেতের শরীর। সিসিইউয়ের ইনচার্জ চিকিৎসক সোমা মুখোপাধ্যায় জানান, সহ ওই মেডিকেল বোর্ডে রয়েছেন নেফ্রোলজি বিভাগের চিকিৎসক কানাইলাল কর্মকার, মেডিসিন বিভাগের সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ বিশ্বদীপ মজুমদার এবং চিকিৎসক সুজয়কুমার রায়।
হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের স্বাস্থ্য নিয়ে শুক্রবারই আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড। নিয়মমাফিক রক্তপরীক্ষা ছাড়াও আল্ট্রাসোনোগ্রাফি, ইকো কার্ডিয়োগ্রাফি, ইসিজি ইত্যাদি নানা পরীক্ষা করা হয়েছে। সে সবের রিপোর্ট খতিয়ে দেখে অনিকেতের চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড। জানা গিয়েছে তাঁর শরীর চিকিৎসায় সাড়া দিলেও এখনো বেশ দুর্বল তিনি। কবে তিনি সুস্থ হয়ে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না।

অনিকেতের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’। ইমেইল মারফৎ মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। এই ইমেইলে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বৈঠক করার অনুরোধ করেছেন তাঁরা।

Post Views: 117

Continue Reading

Previous: পুলিশ হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ, হাইকোর্টে স্লোগান কান্ডের ধৃতরা
Next: তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপির বাড়িতে ইডির হানা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.