Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “ওরা তো ডাক্তার নয়!” ডাক্তারদের উদ্বেগ ‘বিভাজন’ নিয়ে

“ওরা তো ডাক্তার নয়!” ডাক্তারদের উদ্বেগ ‘বিভাজন’ নিয়ে

Online Desk অক্টোবর 10, 2024
109.png

ইন্দ্রানী চক্রবর্তী:সপ্তমীর দুপুরে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে ষষ্ঠীর রাতে গ্রেপ্তার হওয়া প্রতিবাদী ছাত্রযুবরা। বুধবার রাতে ত্রিধারা থেকে আটক করা হয়েছিল মোট ২৯ জনকে। আটক করার পর তাঁদের প্রথমে রবীন্দ্র সরোবর থানা এবং তারপর লালবাজারে নিয়ে যাওয়া হয়। রাতারাতি ভীড় জমে যায় বি বি গাঙ্গুলী স্ট্রিটে। ধর্মতলার অনশন মঞ্চ থেকে চলে আসেন আন্দোলনকারীরা। মধ্য রাত্রে ২৯ জনের মধ্যে ২০ জনকে ছেড়ে দেওয়া হয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। বাকী ৯ জনকে আজ পেশ করা হচ্ছে আলিপুর আদালতে।

ঘটনা চক্রে সেই একই সময় মুখ্যসচিবের সাথে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিবের সামনে তুলে ধরেছিলেন তাদের সাথীদের গ্রেফতারির কথা। কী আলোচনা হয়েছে তা এক রাশ অসন্তোষের সাথে আজ অনশন মঞ্চ থেকে ঘোষণা করলেন তাঁরা।
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীরা ঘোষণা করে জানান, তারা আলিপুর আদালতের উদ্দেশ্যে রওয়ানা হবেন। অনশন মঞ্চ থেকে ঘোষণা করা হয়, “গতকাল রাতে আমাদের সাথীরা ত্রিধারা সম্মীলনীর সামনে জাস্টিসের স্লোগানিং করতে গিয়ে গ্রেফতার হন। তাদের আজ আলিপুর জজ কোর্টে পেশ করা হবে। আমরা আইনী লড়াই দিতে আলিপুর জজ কোর্টে যাচ্ছি। আপনারা যারা উপস্থিত রয়েছেন সম্ভব হলে আলিপুর আদালতে আসুন।”

অনশন মঞ্চ থেকে আরও ঘোষণা করা হয়, ” গতকাল বৈঠক চলাকালী ন আমরা মহামান্য মুখো সচিব কে জানিয়েছিলাম যে আমাদের কয়েকজন সাথী ত্রি ধারা সম্মিলানিতে স্লোগানিং করতে গিয়ে আটক হয়েছেন। উনি উত্তরে বললেন ‘হ্যাঁ আমরা খবর নিয়েছি কিন্তু ওরা তো ডাক্তার নয়।’ আমরা সাথে সাথেই এর বিরোধিতা করি এবং প্রশ্ন করি যে ডাক্তার ছাড়া সাধারনের কি জাস্টিস চাওয়ার অধিকার নেই? মুখ্য সচিবের এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। সরকারের পক্ষ থেকে আন্দোলনের মধ্যে বিভাজন তৈরির যে ঘৃণ্য প্রচেষ্টা চলছে তাকেও আমরা ধিক্কার জানাই।”

মুখ্য সচিবের সাথে বৈঠকের বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রশ্ন ছুঁড়ে দিলেন, আন্দোলনে এই বিভাজন কেন?

Post Views: 119

Continue Reading

Previous: ধুলোয় লুটিয়ে আছে ১১২ ফুটের দুর্গা প্রতিমা, মোমবাতি জ্বালিয়ে শোক পালন
Next: এখনও আদালতে তোলা হল না ত্রিধারার বিক্ষোভকারীদের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.