Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কালীঘাটে ফের বৈঠকের ডাক জুনিয়র ডাক্তারদের, ‘শেষ চেষ্টা’, চিঠিতে উল্লেখ মুখ্যসচিবের পন্থের

কালীঘাটে ফের বৈঠকের ডাক জুনিয়র ডাক্তারদের, ‘শেষ চেষ্টা’, চিঠিতে উল্লেখ মুখ্যসচিবের পন্থের

Online Desk সেপ্টেম্বর 16, 2024
Untitled-2-copy.jpg

তামসী রায় প্রধান, কলকাতাঃ ফের জুনিয়ার চিকিৎসকদের বৈঠকের জন্য ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়ার চিকিৎসকদের ইতিমধ্যেই মেল করেছেন বৈঠকে আসার জন্য। তবে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা যোগ দেবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা।
জুনিয়ার চিকিৎসকদের মেল করে মুখ্যসচিব বলেছেন, ‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়ার চিকিৎসকদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং ‘শেষ চেষ্টা।’ খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।’
মেলে আরও উল্লেখ করা হয়েছে ‘সোমবার বিকেল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ৯ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে সরব সারা দেশ। সুবিচারের দাবিতে সরব প্রায় সকলে। টানা ৩৭ দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। গত ৭ দিন ধরে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে ধরনায় বসেছেন তাঁরা। একাধিকবার তাঁদের বৈঠকে ডাকে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার নবান্নের সামনে গিয়েও বৈঠকে যোগ দেননি চিকিৎসকরা। কারণ, লাইভ সম্প্রচারে রাজ্যের আপত্তি থাকায় ভেস্তে যায় বৈঠক। এর পর গত শনিবার দুপুরে ধরনা মঞ্চে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। ওইদিনই সন্ধেয় নিজের কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের বৈঠকেও ডাকা হয়। তবে লাইভ সম্প্রচারে রাজ্যের আপত্তি থাকায় সেদিনও বৈঠকে যোগ না দিয়ে ধরনা মঞ্চে ফিরে আসেন আন্দোলনকারীরা। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের বৈঠকের টেবিলে দেখা যায় কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, মুখ্যসচিব মনোজ পন্থ মেল করে জানিয়ে দিয়েছেন, বৈঠকের লাইভ স্ট্রিমিং করা যাবেনা।

Post Views: 96

Continue Reading

Previous: এবার রাজনৈতিক মঞ্চে পাওলি দাম
Next: বৃক্ষ প্রতিস্থাপন করে পরিবেশ রক্ষার বার্তা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.