Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৈঠক হবে তবে অনশন তুলে নয়

বৈঠক হবে তবে অনশন তুলে নয়

Online Desk অক্টোবর 20, 2024
RTYTTYTTTT.jpg

ইন্দ্রানী চক্রবর্তী:শনিবার সকালে মুখ্যমন্ত্রীর ফোন বার্তার পর রাতে ইমেইল মারফত জুনিয়ার ডাক্তারদের একাধিক শর্তের কথা বলেন মুখ্য সচিব মনোজ পন্থ। তার মধ্যে অন্যতম শর্ত ছিল রবিবারের মধ্যে অনশন তুললে তবেই হবে বৈঠক। এই নিয়ে শনিবার রাত থেকেই এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালে জিবি করেন জুনিয়ার ডাক্তাররা।

রবিবার বিকালে জেনারেল বডি মিটিং(জিবি)-এর পর সিদ্ধান্তে এসে তারা পাল্টা ইমেইল করেন মুখ্য সচিব কে এই বলে যে বৈঠকে তারা বসবেন তবে অনশন তুলে নেওয়ার যে আর্জি তা তারা মানছেন না। জুনিয়র ডাক্তাররা বলেছেন, “আমরা চাই কোনও পূর্ব শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে। নির্দিষ্ট সময়েই আমাদের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। আমরা আশা করছি সদার্থক আলোচনা হবে।” তবে যদি বৈঠকের পরেও সমস্যা শুরাহা না হয় তবে পূর্ব পরিকল্পনা মত মঙ্গলবার তারা ধর্মঘটে যাচ্ছেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এই দিন বৈঠকের পর জুনিয়ার ডাক্তার দেবাশীষ হালদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “১৪ দিন পর অনশনমঞ্চে আসেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। কিন্তু এই কথোপকথনে অনশনকারীরা দুঃখ পেয়েছেন। তাঁদের অনুভূতি আঘাত পেয়েছে। আমাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এত দিন পরেও ১০ দফা দাবি নিয়ে উনি হয়তো জানেন না, বা তাঁকে জানানো হয়নি। তবে আমরা কী চাইছি তা বিস্তারিত ভাবে জানিয়েই মুখ্যসচিবকে ইমেল করেছি। প্রয়োজনে তা নিয়ে আমরা কাল আবার বলব।”

মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের ইমেলে জানিয়েছেন, সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠক হবে। ৪৫ মিনিট সময় ডাক্তারদের জন্য দিতে পারবেন মুখ্যমন্ত্রী। সাড়ে ৪টের মধ্যেই জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধিকে নবান্নে পৌঁছে যেতে বলেন তিনি। কারা যাবেন, সেই ১০ প্রতিনিধির নাম ইমেল করে জানাতে বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের। যদিও তাঁদের বিরুদ্ধে বৈঠকে ঠিকমতো না যাওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে তাকে জুনিয়র ডাক্তাররা ধিক্কার জানিয়েছেন। তাদের মতে বারবার সমস্যা সমাধান না হওয়ার দায় তাদের উপর চাপানো হচ্ছে। এ বিষয়টিকে তাঁরা একেবারেই সমর্থন করছেন না।

Post Views: 76

Continue Reading

Previous: ছয়টি উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃনমূল
Next: নেতানিয়াহুকে মারার চেষ্টা হিজবুল্লাহর?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.