Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সঞ্জয় ২ বছরে বেরিয়ে আসতে পারে ,আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সঞ্জয় ২ বছরে বেরিয়ে আসতে পারে ,আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Online Desk জানুয়ারি 21, 2025
FotoJet.jpg

নিজস্ব প্রতিনিধি,মালদহ: আরজি কর কাণ্ডে সঞ্জয়ের যাবজ্জীবন ‘রায় নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদহে জনসভা থেকে ফের একবার তিনি বলেন আরজিকর মামলার রায় তাঁর না পসন্দ । কার্যত তিনি ক্ষোভের সুরে বলেন, যাবজ্জীবন কারাদণ্ড হলে অনেকে প্যারোলে ২-৩ বছরের মধ্যেই জেল থেকে বেরিয়েছে যায়। সঞ্জয় রায়ের ক্ষেত্রে এমনটা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আরজি করের ঘটনাকে ‘রেয়ার, সেনসেটিভ, ভেরি ভেরি সিরিয়াস ক্রাইম’ অর্থাৎ, বিরল, স্পর্শকাতর ও অত্যন্ত জঘন্য অপরাধ বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত।সোমবার সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। আরজিকরের ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে মনে হয়নি বিচারক অনির্বাণ দাসের।তবে মঙ্গলবার মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ উল্লেখ্য করে কার্যত ক্ষোভের সুরে বলেন, ‘অপরাধ করে কেউ যদি বেঁচে যায়, সে তো আবার অপরাধ করার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়।’ আর সে কারণেই পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছে বলেও দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরজি করের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদহের সভা থেকে সে কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ এত পাশবিক, দানবিক হলে, সমাজ কি মানবিক হতে পারে? মা, বোনের স্বার্থে অপরাজিতা বিল পাশ করেছি বিধানসভায়। আমরা সেখানে মৃত্যুদণ্ড রেখেছি। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিল ফেলে রেখে দিয়েছে।এদিকে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Post Views: 79

Continue Reading

Previous: সীমান্তের নদী পেরিয়ে ভারতে প্রবেশ সইফের হামলাকারীর, পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Next: হাসপাতাল থেকে ছুটি পেলেন সইফ আলি খান, পাঁচ দিন পর বাড়ি ফিরছেন অভিনেতা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.