Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “আরজি কর কাণ্ড” মুখ্যমন্ত্রীর দেওয়া বঙ্গরত্ন ফিরিয়ে দিচ্ছেন সাহিত্যিক পরিমল দে

“আরজি কর কাণ্ড” মুখ্যমন্ত্রীর দেওয়া বঙ্গরত্ন ফিরিয়ে দিচ্ছেন সাহিত্যিক পরিমল দে

Online Desk আগস্ট 25, 2024
WhatsApp-Image-2024-08-25-at-3.28.02-PM.jpeg

উজ্জ্বল হোড়, ওঙ্কার বাংলাঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে বঙ্গরত্ন ফিরিয়ে দেবার ঘোষণা করলেন অন্যতম সাহিত্যিক তথা গান্ধীবাদী সমাজ কর্মী পরিমল দে। ওঙ্কার বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আরজি কর কাণ্ড আমার বিবেককে বার বার দংশন করে চলেছে, তাই এই সিধান্ত।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে সবর গোটা দেশ। প্রতিবাদ বিক্ষোভ চলছে লাগাতার। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে গেছেন। আমজনতা তো বটেই, কার্যত সব মহল প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে। রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। আরজি কর কান্ড নিয়ে চলছে রাজনৈতিক তরজা। এই অবহে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন ফিরিয়ে দেবার ঘোষণা করলেন। অন্যতম সাহিত্যিক তথা গান্ধীবাদী সমাজ কর্মী পরিমল দে। তিনি বলেন, “আর জি কর কাণ্ড , আমার বিবেককে বার বার দংশন করে চলেছে, যে কলকাতাকে কবি জীবনানন্দ দাস বলেছিলেন কল্লোনিনি তিলোত্তমা, সেই কল্লোনিনি তিলোত্তমা হত্যার পর নিজের বিবেক আমাকে কুরে খাচ্ছে।”
বাপু ১৫০, অপরাধীর জবান বন্দী, ইন্দিরা গান্ধি : প্রয়াগ থেকে শান্তিবন, হিমালয় ও গান্ধিজি, আত্মজীবনীর গান্ধি’র মত গ্রন্থের লেখক পরিমল দে। বাংলা, হিন্দী, ইংরাজি ভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় তার বই অনুবাদ হয়েছে। ওঙ্কার বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাহিত্যিক বলেন, সাহিত্যের জন্য “২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে বঙ্গরত্ন সন্মান প্রদান করে ছিলেন, আর জি কর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং অপরাধীদের আড়াল করার চেষ্টার বিরূদ্ধে আমার এই সিদ্ধান্ত।”
সাহিত্যিক তথা গান্ধীবাদী সমাজ কর্মী পরিমল দে তার সাহিত্য চর্চার জন্য দেশ বহু সম্মানে সম্মানিত হয়েছেন। এবার আরজি কর কান্ড নিয়ে তার এই সিন্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন আন্দোলনকারী থেকে আম জনতা।

Post Views: 94

Continue Reading

Previous: ৩০০০ কিউসেক জল ছাড়া হলো মুকুটমনিপুরের জলাধার থেকে
Next: নবান্ন অভিযান ঠেকাতে ,চারিদিকে লোহার ব্যারিকেড

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.