Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোবাইল ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা, পা কাটা গেল যাত্রীর

মোবাইল ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা, পা কাটা গেল যাত্রীর

Online Desk জানুয়ারি 21, 2026
local-train.jpg

ওঙ্কার ডেস্ক: চলন্ত ট্রেনে এক যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারী। আর যার জেরে সারা জীবনের জন্য একটি পা হারালেন ৩০ বছর বয়সী ওই যাত্রী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে।

রিপোর্ট অনুসারে, আক্রান্ত যাত্রীর নাম রিতেশ রাকেশ ইয়েরুঙ্কার। ৩০ বছর বয়স তাঁর। গত ১৮ জানুয়ারি তিনি লোকাল ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১১:০৫ মিনিট নাগাদ রিতেশ থানে থেকে বদলাপুরগামী একটি ফাস্ট লোকাল ট্রেনের লাগেজ কামরায় ওঠেন। প্রায় ৪০ মিনিট পর, ট্রেনটি অম্বরনাথ স্টেশন থেকে ছাড়ার সময় তার পাশে বসে থাকা এক ব্যক্তি আচমক তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় হকচকিয়ে গেলেও রিতেশ বাধা দেয়। বাধা পেয়ে অভিযুক্ত তাঁকে ট্রেনের দরজার কাছে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর পর ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান রিতেশ। তাঁর বাম পায়ের উপর দিয়ে চলে যায় ট্রেন। হাঁটু থেকে পা আলাদা হয়ে যায়। শুধু তাই নয় ওই যুবকের মাথার পেছনে, গালের বাম দিকে গুরুতর চোট লেগেছে। চোখেও আঘাত লেগেছে তাঁর।

ঘটনাস্থলে এসে রেল পুলিশের কর্মীরা রিতেশকে উলহাসনগরের একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর পা কেটে বাদ দেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন রিতেশ। তদন্তে জানা গিয়েছে, জখম রিতেশ বদলাপুরের বাসিন্দা। পেশায় তিনি একটি কাপড়ের দোকানে কাজ করেন। এই ঘটনায় অভিযুক্ত যুবক কৈলাশ বালকৃষ্ণ যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 145

Continue Reading

Previous: কারও অনুমতি না নিয়েই কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্য: সুপ্রিম কোর্ট
Next: পাথর ছোড়া রুখতে রেলপথে সৌরশক্তি চালিত নজরদারি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.