Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কারও অনুমতি না নিয়েই কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্য: সুপ্রিম কোর্ট

কারও অনুমতি না নিয়েই কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্য: সুপ্রিম কোর্ট

Online Desk জানুয়ারি 21, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কোনও কর্মচারীর বিরুদ্ধে রাজ্যস্তরে দুর্নীতির অভিযোগ থাকলে সেই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে পারবে সংশ্লিষ্ট রাজ্যের তদন্তকারী সংস্থা বা পুলিশ। এর জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত এক মামলায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের সীমানার মধ্যে দুর্নীতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বা সিবিআইয়ের কোনও অনুমতি লাগবে না সংশ্লিষ্ট রাজ্য পুলিশের।

সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়েছিল, রাজস্থানে একটি প্রকল্পে দুর্নীতি নিয়ে। নবল কিশোর মীনা নামের এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশ তদন্ত শুরু করে চার্জশিট পেশ করে। কিন্তু ওই আধিকারিক দাবি করেন, তিনি কেন্দ্রীয় কর্মী, তাই রাজ্য পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত করতে পারে না। এ ধরনের ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত করতে পারে। ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারীর দাবি প্রথমে নাকচ করে দিয়েছে রাজস্থান হাইকোর্ট। এরপর তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্টও তাঁর আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, রাজ্যের মধ্যে যদি কোনও দুর্নীতির অভিযোগ ওঠে, তবে কোনও কেন্দ্রীয় সরকারি আধিকারিক তদন্তের মুখোমুখি হওয়া এড়াতে পারবেন না। রাজ্য সরকারের পুলিশ বা সংস্থার তদন্ত, মামলা দায়ের এমনকী চার্জশিট পেশ- সব কিছুই বৈধ।

উল্লেখ্য আদালতের এই রায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজ্ঞরা। কারণ বিভিন্ন সময়ে বিরোধী দলগুলি অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি কেন্দ্রের শাসকদলের অঙ্গুলিহেলনে চলছে বলে। বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বের বিরুদ্ধে ইডি ও সিবিআইকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের। তবে রাজ্য সরকারগুলি এই নির্দেশে উজ্জীবিত হবে বলে পর্যবেক্ষকদের মত। কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা বেআইনি কাজে যুক্ত হলে তাদের বিরুদ্ধেও তদন্ত করতে পারবে রাজ্য।

Post Views: 154

Continue Reading

Previous: আমেরিকার শুল্ক হুঁশিয়ারির জেরে রুশ তেল কেনা কমিয়েছে ভারত; দাবি ওয়াশিংটনের
Next: মোবাইল ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা, পা কাটা গেল যাত্রীর

সম্পর্কিত গল্প

Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026

You may have missed

trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.