Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়ার কাছ থেকে আরও ৫টি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে নয়াদিল্লি

রাশিয়ার কাছ থেকে আরও ৫টি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে নয়াদিল্লি

Online Desk ডিসেম্বর 2, 2025
modi-putin-d.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযান চলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৪০০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মস্কোর কাছ থেকে আরও ৫টি এই সিস্টেম কিনতে চলেছে নয়াদিল্লি। সূত্রের খবর, আগামী ৪ ও ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। সেই বৈঠকে এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে।

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে রাশিয়ার যোগ খুব নিবিড়। বিষয়টি নিয়ে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ড. ভিকে সরস্বত সংবাদমাধ্যমকে বলেন, নয়াদিল্লি ও মস্কো একে অপরকে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করছে বিগত কয়েক দশক ধরেই। ১৯৭০-এর দশকে ভারতকে স্যাম ২ মিসাইল দিয়েছিল রাশিয়া। তখন থেকে শুরু করে মিগ-২১, মিগ-২৩, মিগ-২৭, মিগ-২৯, মিগ-২৫ যুদ্ধবিমান ভারতের বায়ুসেনাকে শক্তি জুগিয়েছে। সরস্বত বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। আগামী দিনেও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন তিনি।

সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার বৈঠকে পুতিনের প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ নির্মাণের বিষয়ে সায় দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। প্রতিরক্ষার পাশাপাশি নির্মাণক্ষেত্র, বয়নশিল্প, ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে নয়াদিল্লি মস্কোর মধ্যে মউ স্বাক্ষর হতে পারে। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই রক্তক্ষয়ী সংঘাত শুরুর পর এই প্রথম ভারতে আসছেন পুতিন।

Post Views: 108

Continue Reading

Previous: সঞ্চার সাথী অ্যাপ ‘গুপ্তচর’, অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর
Next: ধর্মেন্দ্রর অবর্তমানে তাঁর প্রথম জন্মদিন ! কি বললেন প্রয়াত নায়কের প্রথম স্ত্রী ?

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.