Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাগরদত্তে ডাক্তারদের উপর হামলার জের,হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ কমিশনার

সাগরদত্তে ডাক্তারদের উপর হামলার জের,হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ কমিশনার

Online Desk সেপ্টেম্বর 28, 2024
20240928_170301.jpg

প্রতীতি ঘোষ,কামারহাটি: শুক্রবার সাগর দত্ত হাসপাতালে ডাক্তার নিগ্রহের ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রসাশন।শুক্রবার রাতেই গ্রেফতার করা হয়েছিল চারজনকে।এরপর শনিবার হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার।
শুক্রবার সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল।এই ঘটনা সামনে আসার পরই সতর্ক প্রসাশন । গতকালই গ্রেফতার করা হয়েছিল চারজনকে। তারপর শনিবার সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া।এদিন তিনি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে বলেন ওই ঘটনার পর চারজনকে গ্রেফতার করা হয়েছে।সিসিটিভি ফুটেজ দেখে সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু হয়েছে।ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে দিকেও নজর দেওয়া হয়েছে।
এছাড়াও এদিন হাসপাতালে এসে, ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ দ্বিবেদী ।উল্লেখ্য শুক্রবার সাগর দত্ত হাসপাতালে রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।মৃত , রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালের চার তলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এমনকি ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডও। পাশাপাশি মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বার করে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। । জুনিয়র ডাক্তার, নার্স-সহ সাত জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টা থেকে সাগর দত্তে কর্মবিরতি ঘোষণা করেছেন হাসপাতালের জুনিয়র চিৎসকেরা ।

Post Views: 119

Continue Reading

Previous: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অর্থমন্ত্রীর নামে এফআইআর দায়ের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Next: লাগাতার বৃষ্টিপাতের জেরে ফুঁসছে তিস্তা,বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.