Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সন্দেশখালি থেকে ৫২ কিলোমিটার দুরে ভোজেরহাটে গ্রেফতার কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

সন্দেশখালি থেকে ৫২ কিলোমিটার দুরে ভোজেরহাটে গ্রেফতার কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Online Desk ফেব্রুয়ারি 25, 2024
474747.png

ব্যুরো রিপোর্ট,ওঙ্কার বাংলাঃ সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালি থেকে ৫২ কিলোমিটার দুরে ভোজেরহাটে তাদের গাড়ি আটকায় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বেধে যায় ধ্বস্তাধ্বস্তি। তারপরই দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে ১৫১ নম্বর ধারায় গ্রেফতার করে পুলিশ।
দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে সন্দেশখালি যাবার পথে ভোজেরহাটের কাছে গ্রেফতার করল পুলিশ। সন্দেশখালি যাওয়ার ৫২ কিলোমিটার আগেই তাদের রাস্তা আটকায় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বেধে যায় ধ্বস্তাধ্বস্তি। তারপরই দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে ১৫১ নম্বর ধারায় আগাম শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নরসিমা রেড্ডি, প্রাক্তন আইপিএস অফিসার রাজপাল সিং, জাতীয় মানবাধিকার কমিশনের যুগ্ম রেজিস্টার ওপি ব্যাস, সমাজকর্মী ভাবনা বাজাজ, সাংবাদিক সঞ্জীব নায়ক। পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, রাস্তার উপরই বসে পড়েন তাঁরা। তারপরই তাঁদের ১৫১ নম্বর ধারায় গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক থানায় নিয়ে যায় পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। রায়গঞ্জে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন বিজেপিকে আটকাতে ১৪৪ ধারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছে তৃণমূল।
দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে সন্দেশখালি যাবার পথে ভোজেরহাটের কাছে গ্রেফতার করায় রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি হয়েছে।

Post Views: 83

Continue Reading

Previous: আগ্রাতে ঝড় তুললেন রাহুল অখিলেশ
Next: দুর্নীতির অভিযোগ স্বীকার, পদ থেকে ইস্তফা দিতে চাইলেন তৃণমূল নেতা অজিত মাইতির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.