Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চার্জশিট দিতে ব্যর্থ সিবি আই, আরজি কর মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের

চার্জশিট দিতে ব্যর্থ সিবি আই, আরজি কর মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের

Online Desk ডিসেম্বর 13, 2024
20241213_170334-1.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর ধর্ষণকাণ্ডের ৯০ দিন পরও চার্জশিট দিতে পারল না সিবি আই, যার জেরে শুক্রবার এই ধর্ষণ মামলায় দুই অভিযুক্ত আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিল শিয়ালদা কোর্ট। ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। জামিন পেলেও এখনই জেল থেকে বার হতে পারবেন না সন্দীপ অবশ্য অভিজিতের বিরুদ্ধে আর অন্য কোনও মামলা নেই তাই তাকে আর থাকতে হবে না জেলে, কিন্তু যখন থানায় ডাকা হবে, তখনই যেতে হবে তাঁকে।
শুক্রবার ছিল আরজি কর খুন এবং ধর্ষণ মামলার শুনানি। সেখানে সিবিআই জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ এবং তারা এখনও চার্জশিট জমা দিতে পারছে না। এর পরেই অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলরা ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। তাই তাঁদের জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে। তাই এই মুহূর্তে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। এর পরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ এবং অভিজিৎকে।
প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের ৯ই আগস্ট আর জি করে ঘটে যাওয়া নির্মম ধর্ষণ কাণ্ডের পর এই কাণ্ডে জড়িত থাকা ও বিভিন্ন প্রমাণ লোপাট করা ও আর্থিক কারচুপির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবি আই পরবর্তী সময়ে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল।
আজই সকালে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার পালা সন্দীপ ঘোষের, কিন্তু এখনই কারোর জেল মুক্তি ঘটছে না।

Post Views: 128

Continue Reading

Previous: আর জি কর মামলায় জামিন পেলেন সন্দীপ রায় ও অভিজিৎ মণ্ডল
Next: আর্থিক সমস্যার জেরে আত্মঘাতি একই পরিবারের ৩ সদস্য

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.