Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলেও চাই ডিম- ভাত ! দাবি সন্দীপের

জেলেও চাই ডিম- ভাত ! দাবি সন্দীপের

Online Desk সেপ্টেম্বর 27, 2024
sup.jpg

শেখ এরশাদ,কলকাতা: এবার সব স্বেচ্ছাচারিতার দিন শেষ। বিলাসী জীবন থেকে পরতে হল জেলজীবনে। সঙ্গে সাথী হলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁর চিকিৎসা চলছে এখন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে।
তবে, জেলখানাতে গিয়েও নিজের বিলাসী জীবনকে বাদ দিতে পারলেন না। সেখানেও সন্দীপ বাবুর আবদার হল বিলাসবহুল ভোজনের জন্য। রাতের খাবারে জুটল কেবল মোটা রুটি আর কুমড়োর ঘ্যাঁট। সেই দেখে সন্দীপ ডিম সিদ্ধর দাবি করলেন। এমনটাই আর্জি জানালেন প্রেসিডেন্সি জেলে। তার এমন দাবিতে হতবাক জেল রক্ষীরা। সন্দীপের এই কথা শুনে রক্ষীরা তাকে জানালেন, আপনার এই আবদার রাখা সম্ভব নয়।
এই শুনেই ক্ষোভে ফেটে পড়লেন সন্দীপ। রীতিমতো তিতিবিরক্ত হয়ে গেলেন সন্দীপ ঘোষ। তিনি চেঁচিয়ে উঠে জানালেন, এই খাবার কি খাওয়া যায়? অসম্ভব এই খাবার মুখে তোলা যাচ্ছে না। জেলের সকলেই যখন এই খাবার খাচ্ছেন তখন আপনার তাতে কোনো আপত্তি থাকার কথা নয়। আপনাকে সেই খাবারই দেওয়া হয়েছে যা সকলেই খাচ্ছে। অতএব, আপনার জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা যাবে না। এখানে যতদিন থাকবেন ততদিন এখানকার নিয়ম মেনেই আপনাকে চলতে হবে। এরকটাই পরিস্কার জানিয়ে দেন কারারক্ষীরা সন্দীপ ঘোষকে।
সিবিআই তাঁকে আর জি কর কাণ্ডের জেরে দুই দফায় গ্রেফতার করেছে। এখন তাঁর ঠিকানা শহর কলকাতার প্রেসিডেন্সি জেলে। এছাড়াও আর্থিক দুর্নীতির মতো বহু দুর্নীতিতে নাম জড়িয়েছে সন্দীপের। খেতে হয়েছে পাবলিকের হাতে চড়ও।
ভেবেছিলেন এই যাত্রায় তার কাণ্ডকারখানা থেকে পার পেয়ে যাবেন। কিন্তু, শেগূড়ে বালি। আর জি করের ঘটনার জেরে সব চক্রান্ত ফাঁস হয়ে গেলো। রাজার হালে থাকা আর হল না। ভেবেছিলেন এতদিন যা করে এসেছেন, একই ভাবে জেল বন্দী হলেও সেখানে খাটাবেন। কিন্তু, সেই স্বপ্নকে ভঙ্গ করলো জেল রক্ষীরা। তারা জানিয়েছে, এখানে থাকতে গেলে এখানকার নিয়ম মেনেই আপনাকে চলতে হবে, আপনার কোনো আবদার এখানে রাখা যাবে না।

Post Views: 100

Continue Reading

Previous: কানপুরে বাংলাদেশ ক্রিকেট সমর্থককে মারধর
Next: লেক থানা ধর্ষণ মামলায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.