স্পোর্টস রপোর্টার : নাগাল্যান্ডের পরে সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচেও জয় পেলো গতবারের চ্যাম্পিয়ন বাংলা। এদিন উত্তরাখন্ডকে ১-০ গোলে হারালো সঞ্জয় সেনের ছেলেরা। এই ম্যাচে গোড়ালিতে হালকা চোটের কারণে প্রথম এগারোয় ছিলেন না বাংলার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার উত্তম হাঁসদা। চিন্তা ছিলই। প্রথমার্ধে কোন গোল আসেনি। সেকেন্ড হাফেও বাংলা সুযোগ পেয়ে গোল করতে পারছিল না। তবে অতিরিক্ত সময়ে বাংলার ক্রাইসিস্ ম্যান নরহরি সষ্টা গোল করে দেন। ম্যাচের পরে বাংলার কোচ সঞ্জয় সেন বললেন, কাজ কিন্তু মোটেও আমাদের সহজ ছিল না একটা গুরুত্বপূর্ণ সদস্য হটাৎ চোট পেলো। তারপর বড়ো ব্যবধানে একটা ম্যাচে জয়ের পরে একটা আত্মতুষ্টি থাকে। আর হোটেল থেকে স্টেডিয়ামের দুরুত্বও অনেকটাই। তবে আমাদের অভিযোগের জায়গা নেই নিজেদের কাজটা করতে হবে। ছেলেরা পেরেছে সামনে লড়াই আরও কঠিন। ধাপে ধাপে এগোতে চাই।’বাংলার পরের ম্যাচ আগামী রবিবার প্রতিপক্ষ রাজস্থান।
